কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান, গ্রেফতার-৬
আবদুর রাজ্জাক, কক্সবাজার:
কক্সবাজার সদর মড়েল থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার(০৬ ফেব্রুয়ারী) থেকে বুধবার (০৭ ফেব্রুয়ারী) সকাল পর্যন্ত কক্সবাজার সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকারের নেতৃর্ত্ব পুলিশের একটি বিশেষ দল জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে চুরি,ছিনতাইসহ বিভিন্ন মামলার পরোয়ানাভূক্ত ৬ জন পলাতক আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন জিয়াউদ্দিন (৩৫), নতুন বাহারছড়া মাহবুব আলম এর ছেলে মোঃ রাসেল (১৯), মধ্যম কলাতলী আবদুর রহমান এর ছেলে জহির উদ্দিন (৩৬), লক্ষীপুর সদর থানার রায়পুরা এলাকার আবদুর রহিম এর ছেলে ইমতিয়াজুল ইসলাম (২০), কলাতলী মফিজুর রহমান এর ছেলে মাহমুদ হাসান রাজ (২৮), পশ্চিম নতুন বাহারছড়া এলাকার মোঃ আমান উল্লাহ এর ছেলে মোঃ খোরশেদ আলম(২৪) । পুলিশ গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করেন।
এব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং- চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.