কক্সবাজার শহরে ছাত্রলীগ কর্মী সজিবের ইফতার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তিঃ

বৈশ্বিক ভাবে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব আজ স্থবির হয়ে পড়েছে ৷ এরি মধ্যে শুরু হয়েছে মহিমান্বিত মাস পবিত্র মাহে রমজান। এতে চরম দুর্বিষহ অবস্থায় দিন পার করছে খেটে খাওয়া, দিনমজুর এবং গরীব অসহায় মানুষ গুলো খুবই মানবেতর দিনযাপন করছে।

করোনা মহামারির প্রথম থেকে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দুর্যোগ মোকাবেলায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে  কক্সবাজার পৌর ছাত্রলীগ বিশেষ টিম।

এরি প্রেক্ষিতে বৃহস্পতিবার (৮মে) কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে গরীব অসহায়,দিন মজুর সহ অভাব গ্রস্থ ১০০ জন মানুষের মাঝে নিজ উদ্যোগে ইফতার বিতরণ করেন ৮নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সানজীদুল আলম সজীব।

ছাত্রনেতা সানজীদুল আলম সজীব জানান, পৌর ছাত্রলীগের সভাপতি হাসান ইকবাল রিপন ভাই এর নির্দেশে আমি আজ ১০০ জন অসহায় মানুষের মাঝে একবেলার ইফতার বিতরণ করি। একাজ করতে আমার মা আমাকে বিশেষ ভাবে উৎসাহ দান করেন৷ এছাড়া করোনা দূর্যোগ মোকাবেলায় সমগ্র বিশ্ব যেখানে মানবিকতার চরম অবক্ষয় দেখা দিয়েছে সেখানে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা প্রথম থেকেই করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছে৷ যা বেশীর ভাগই স্যোশাল মিডিয়ার দৃশ্যমান। এতে অনেকে এই কাজ কে লোক দেখানো মানবতা বলে ঘোলা জ্বলে মাছ শিকার করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য একটা কথা বলতে চায়। আমাদের লোক দেখানো কাজ দেখে যদি একজন ঘরের কোনায় শাড়ির আছল গুছে বসে থাকা বিত্তবান লোকটি তরুণদের করোনা মোকাবেলায় কাজ গুলো দেখে তা থেকে শিক্ষা নিয়ে গোপনে দান করবেন। আর এটাই আমাদের সার্থকতা। আমি সকালে উদ্দেশ্য একটা কথা বলতে চায় দেশের এই ক্রান্তিলগ্নে নিরুৎসাহিত করে এমন কথা বার্তা বলা থেকে বিরত থাকবেন৷ চিন্তা ভাবনা বদলান দুনিয়ায় বদলে যাবে৷

 

এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রনেতা সাইদ মেহবুব আলম ধ্রুব, ছাত্রনেতা সুলতান মাহমুদ আবরার (বিশাল), বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি ছাত্রলীগ নেতা রহীদুল কবির।

প্রসঙ্গত কক্সবাজার পৌর ছাত্রলীগ করোনা মহামারির প্রথম পর্যায় থেকে দূর্যোগ মোকাবিলায় জন পাশে থেকে বিভিন্ন ভাবে সহায়তা করেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.