কক্সবাজার পৌরসভায় উন্নায়নের নামে খতিয়ানভুক্ত জমি জবরদখলের অভিযোগ।
কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার পৌরসভার ৬নং পলাইন্না কাটা হইতে সমিতি বাজার পর্যন্ত আর,সি,সি দ্বারা রাস্তা ও ড্রেইন নির্মান কাজের নামে অবৈধ জমি দখলের অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায় পৌরসভার চৌধুরী পাড়া এলাকার মরহুম আলহাজ্ব মৌলানা বদরুদ্দোজা চৌধুরীর নামে আর,এস দাগ ৯৬২,৯৬৪,১১১৭,১১১৮, ও বি,এস দাগের ১২৯৪ মোট জমি ২একর ৪৯ শতক জমি আছে যা ১৪২৪ বাংলা অবধি সরকারী খাজনা আদায় আছে। সম্প্রতি রাস্তা ও ড্রেইনের নাম দিয়ে জমি মালিকদ্বয়কে না জানিয়ে জমি জবরদখলের অভাযোগ উটেছে। অভিযোগকারী মরহুম আলহাজ্ব মৌলানা বদরুদ্দোজা চৌধুরীর পুত্র মৌলানা মহিবুল্লাহ জানান ৬নং ওয়ার্ড়ের পলাইন্না কাটা হইতে সমিতি বাজার এর মধ্যখানে আমার মরহুম পিতার নামে ২একর ৪৯শতক জমি আছে এবং আমরা ভাই বোন মিলে দখলে আছি কিন্তুু কিছুদিন আগে রাস্তা ও ড্রেইন করার নামে আমাদের বা ওয়ারিশদের কিছু না জানিয়ে ৬নং ওয়ার্ড়ের কমিশনার ওমর ছিদ্দিক লালু সহ আমাদের পৈত্রিক জমির উপর দিয়ে রাস্তা নির্মান শুরু করে, এতে আমরা ওয়ারিশগন বাধা দিলে বাধা অমান্য করে আমাদের নিজ জমির উপর রাস্তা নির্মান কাজ চালাতে থাকে।

পরবর্তীতে গত ১১ ফ্রেরুয়ারী এডভোকেট নুরুল হক জেলা ও দায়রা জর্জ এর মারফতে কক্সবাজার পৌরসভা মেয়র বরাবর লিগ্যাল নোটিশ প্রেরন করি, তিন দিনে মধ্যে নোটিশদাতার সাথে যোগাযোগ করে সামাধানের জন্য বলা হয়, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে বলে লিগ্যাল নোটিশে বলা হয়।
মরহুম আলহাজ্ব মৌলানা বদরুদ্দোজা চৌধুরীর পুত্র মৌলানা মুহিববুল্লাহ আরো জানান, রাস্তা কাজ চলা কালে পুরনো ২০টির মত মেহগনি, আম,কাঠাল, সহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ ছিল যা কাজের ঠিকাদার কেটে ফেলে। মুহিববুল্লাহ জানান প্রায় ২০ শতক জায়গা জুড়ে ড্রেনের ও রাস্তার কাজ করা হয়েছে এতে আমাদের বর্তমান ক্ষতির পরিমান প্রায় ৫কোটি টাকার উপরে। যদি সরকার চান আমরা জমি দিতে বাধ্য তবে আমাদের ওয়ারিশদের নির্দিষ্ট ক্ষতিপূরণ দিয়ে জায়গা অধিগ্রহন করে নেয়া শ্রেয় বলে মনে করি। বদরুদ্দোজা চৌধুরী জামাতা শোয়েব জানান এই জমির পার্শ্ব বর্তী আরো জমি আছে তাতে কোন ধরনের রাস্তা ও ড্রেনের জন্য দখল করা হয়নি বা তারা পার্শ্ববর্তী জায়গা দখলে কথা থাকলেও রাস্তার পুরো আমাদের জমি থেকে গ্রহন করা হয়েছে, তিনি আরো বলেন বর্তমান কমিশনার পরিকল্পিত ভাবে আমরা যেহেতু ৬নং ওয়ার্ড়ের ভোটার নয় তাই অন্যের মন ক্ষুন্ন না করে পুরো ড্রেনের ও রাস্তার কাজ আমাদের জমির উপর দিয়ে করে যাচ্ছে, মরহুম বদরুদ্দোজা চৌং ওয়ারিশ ক্বারী সাইফুল্লাহ জানান নতুন রাস্তা ও নতুন ড্রেন করা হচ্ছে এলাকা উন্নায়ন করা হচ্ছে এতে আমরা বাধাগ্রস্ত করছি না তবে আমাদের পৈত্রিক জমির উপর দিয়ে যখন রাস্তা ও ড্রেন করা হচ্ছে তা আমাদের জানানো উচিৎ বলে মনে করি বর্তমান নতুন রাস্তার দুই পাশে আমাদের জমি মাঝখানে রাস্তা নির্মান করা হচ্ছে যদি সরকারী জমি থাকে তবে ড়িমার্গেশন এর মাধ্যমে জমি চিহ্নিত করে রাস্তা ও ড্রেন নির্মান করা হউক,অথবা আমাদের ওয়ারিশদের যথাযথ জমির ক্ষতিপুরন দিয়ে রাস্তা ও ড্রেনের কাজ চলতে পারে এতে আমাদের কোন ধরনের বাধা বা অমত নেই। এব্যাপারে প্রসাশনের সুদৃষ্টি কামনা করছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.