কক্সবাজার পিবিআই পালন করলো বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী

নেজাম উদ্দিনঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী পালন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কক্সবাজার। মঙ্গলবার (১৭ মার্চ ) দুপুরে কলাতলী কার্যালয়ে পিবিআই কক্সবাজার জেলার পুলিশ পরিদশর্ক ক্যশৈনু মারমা এর সঞ্চালনায় অনুষ্টানের সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুললাহ্ আল্ মামুন। প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও প্রশাসনিক ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় । পরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও বঙ্গবন্ধুর শতবর্ষ  জন্ম বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পুলিশ পরিদশর্ক পুলক বড়ুয়ার তত্ত্বাবধানে অনুুুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ পরিদশর্ক এনামুল হক, কায়সার হামিদ, খায়ররুল বশর, এস আই শাহেদ, এস আই ফজলুল,এ এস আই পিপলু বড়ুয়া ও পিবিআই কক্সবাজার এ কর্মরত অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.