মোঃ নেজাম উদ্দিন, কক্সবাজার
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের অভিযানে বিভিন্ন প্রজাতির প্রায় ৫লক্ষ টাকার চিরাই কাঠ পাচারকালে উদ্ধার করেছে বন বিভাগের ওসি স্পেশাল সমীর রঞ্জন সাহার অধীনে বিশেষ টহল দল। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবিরের নির্দেশে গত (সোমবার) ২৮ জুলাই দিবাগত রাত ২টার দিকে লিংকরোড ফরেষ্ট চেক স্টেশনের সাঁড়াশী অভিযানে অবৈধ বনজদ্রব্য পরিবহনকালে কক্সবাজারের লিংকরোড এলাকা থেকে তিন জন আসামিসহ একটি ট্রাক আটক করা হয়।
আটককৃতরা হলেন,জাহাংগীর আলম,,আব্দুর রশিদ, রেদোয়ান সবার বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার থাইনখালী গ্রামের।
জব্দকৃত বিবিধ প্রজাতির চিড়াই কাঠের আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) হুমায়ুন কবির জানান, বন সংরক্ষণে আমরা বদ্ধ পরিকর।
সরকার যেখানে সামাজিক বনায়নে হাত দিয়েছেন সেখানে কাউকে আমরা বন বিনষ্ট করতে দিব না। আশা করছি আমাদের সহযোগিতার হাত বাড়াবেন সকলে।
বন বিভাগের ওসি স্পেশাল সমীর সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় বন কর্মকর্তা দক্ষিণ এর নির্দেশে আমি ও আমার সঙ্গীয়রা অভিযান পরিচালনা করে এইসব চোরাই কাঠ আটক করি। আমাদের অভিযান চলমান থাকবে। কোন কাঠ চোরাকারবারিকে ছাড় দেয়া হবেনা। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:০৬

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.