কক্সবাজার জেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

সরকারি নিবন্ধদিত জেলা একমাত্র প্রেসক্ৱাব কক্সবাজার  জেলা প্রেস ক্লাবের মাসিক সভা সম্পন্ন হয়েছে। ১১ ডিসেম্বর ( বুধবার) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রেস ক্লাবের কার্যালয়ে তৌহিদ বেলালের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা দৈনিক জনকণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার এইচএম এরশাদ।

সাধারণ সম্পাদক রফিক মাহমুদের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি আকতার হোছাইন কুতুবী, সহসভাপতি এমকে আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দৈনিক খোলা কাগজের কক্সবাজার জেলা প্রতিনিধি নেজামউদ্দিন, সিবিএন এর স্টাফ রিপোর্টার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ বিন আবদুল্লাহ (ম্যাক্স), অর্থ সম্পাদক ইয়াছমিন মুন্নি, সহঅর্থ সম্পাদক শাকের বিন ফয়েজ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আমিন উল্লাহ, এডভোকেট সব্বির, রতন দাশ, মেহাম্মদ হোছাইন সুমন, রানা মল্লিক, মনছুর আলম চৌধুরী, জিয়াউল হক আকাশ, কহিনুর হেলালী, উম্মে সালমা, মোহাম্মদ মাসুম, শওকত আলম, মাহবুব আলম মিনার ও আবদুল্লাহ বিন মোহাম্মদ নুর প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকদের অধিকার আদায়ে ভূমিকা রাখাসহ গুরুত্বপুর্ণ একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়। 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.