কক্সবাজার জেলায় কেয়ার বাংলাদেশ এর নতুন প্রকল্পের সূচনা
মোঃ নেজাম উদ্দিন।
কেয়ার বাংলাদেশ কক্সবাজার জেলায় বিভিন্ন উন্নয়ন মুলক র্কাযক্রম বাস্তবায়ন করছে এবং
সম্প্রতি আরও একটি নতুন প্রকল্পের র্কাযক্রম শুরু করতে যাচ্ছে । এই প্রকল্পটির মাধ্যমে
কক্সবাজার সদর উপজেলা সহ চকোরিয়া , পেকুয়া ও মাহেশখালি উপজেলার মোট ১১,৪৫৩১
জনগন সেবার আওতাভুক্ত হবে। কেয়ার বাংলাদেশ প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশ স্বাস্থ্য ও
পরিবার কল্যান মন্ত্রনালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়, স্থানীয় পুলিশ প্রশাসন, আইন
ও বিচার ব্যবস্থা, স্বাস্থ্য সেবা সমূহ এবং সমাজ সেবা অধিদপ্তর এর সাথে সমন্নয় এর
মাধ্যমে কাজ করে যাবে।
কেয়ার বাংলাদেশ- সেভ দ্যা চিলড্রেন এবং কনর্সারন্ড ওয়মেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট কে
সাথে নিয়ে শুরু করতে যাচ্ছে “কক্সবাজার জেলায় যৌন প্রজনন স্বাস্থ্য ও অধিকার জোরদার
করা এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধে সেবা প্রদান”। প্রকল্পটিতে কারিগরি সহায়তা প্রদান
করবেunited Nations Population Fund (UNFPA) এবং র্অথায়নে সহযোগিতা করছে Global Affairs Canada (GAC)
প্রকল্পটির প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয় ৪ঠা সেপ্টেম্বর ২০১৯, সকাল ১০ টায় কক্সবাজারের একটি হোটেল এর কনফারেন্স কক্ষে। অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার সিভিল র্সাজন ডাঃ মুহাম্মাদ আব্দুল
মতিন এবং হেড অফ এইড ডেভেলপমেন্ট র্কপোরেশন, হাই কমিশন অফ কানাডা পেড্রা মুন মরিস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর জিয়া চৌধুরি।
এই প্রকল্পটি কাজ করবে যৌন প্রজনন স্বাস্থ্য সুরক্ষা এবং নারী ও কিশোরী দের অধিকার
উন্নয়নে। প্রকল্পটির উদ্দেশ্য হল- যৌন প্রজনন স্বাস্থ্য সমুন্নত করা ও উচ্চমান বৃদ্ধি
এবং জেন্ডার ভিত্তিক সহিংসতার শিকার নারীদের সেবা গ্রহণে প্রবেশাধিকার বাড়ানো।
এই প্রকল্পটি ছাড়াও সম্প্রতি কেয়ার বাংলাদেশ “প্রেরনা” নামক আরও একটি প্রকল্পের
র্কাযক্রম শুরু করেছে রামু, মহেশ খালি ও কক্সবাজার সদর উপজেলায়। প্রকল্পটির
র্কাযক্রমের আওতায় রয়েছে মাল্টি পারপাস সাইক্লোণ সেন্টার স্থাপন এবং ২০০ এর অধিক
ঝুঁকির্পূণ বাড়িঘর পুনঃর্নিমাণ, যা কিনা র্দুযোগের ঝুঁকি হ্রাসে সহায়তা করবে। 
এ ছাড়াও কেয়ার বাংলাদেশ কক্সবাজার সদর, রামু, চকোরিয়া, উখিয়া ও টেকনাফ উপজেলার
কমিউনিটি ক্লিনিক গুলোতে কাজ করছে যা কিনা স্থানীয় জনগনের অসংক্রামক ব্যাধি নিরাময়ে
সেবা গ্রহনে সহায়তা করবে। এতেকরে ৯,০০০ হাজারেরও অধিক জনগন সরাসরি কমিউনিটি ক্লিনিকের সেবা সমূহ উপকৃত হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.