কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিং বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

রাজিবুল হক চৌধুরী রাজ
অদ্য ১৭ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দে কক্সবাজার সদর মডেল থানাধীন কলাতলী এলাকায় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিং বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম।

উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জনাব মোহাম্মদ ইকবাল হোসাইন, অধ্যাপক আব্দুল হামিদ, ট্রেজারার, ড. জাকির হোসেন, ডিন, জনাব খন্দকার এহসান হাবিব, রেজিষ্টার, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয়গণ মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিং ইত্যাদি বিভিন্ন ধরনের অপরাধ এলাকায় সংগঠিত হতে দেখলে সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য এবং নিজেরা এইসব অপরাধ থেকে বিরত থাকার জন্য উপস্থিত সকলকে নির্দেশ দেন।

উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন অধ্যাপক আবুল কাশেম, উপাচার্য, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এ সময়ে আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার(ট্রাফিক), সদর মডের থানার অফিসার ইনাচর্জ সহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.