কক্সবাজার আইডিয়াল ইন্সটিটিউটের পুরস্কার বিতরণ

মোঃ নেজাম উদ্দিন, কক্সবাজার
কক্সবাজার আইডিয়াল  ইন্সটিটিউট এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৯ ফ্রেরুয়ারী)  বিকালে  বাংলাবাজার খেলার মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম শিক্ষা বোর্ড  এর কলেজ সহকারী পরিদর্শক আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক।


আডিয়ার ইন্সটিটিউট অধ্যক্ষ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন ঝিলংজা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল গফুর,  এডভোকেট নেজামুল হক,   ভারুয়াখালীর বিশিষ্ট   সমাজ সেবক আব্দু সালাম,   মাষ্টার  মোঃ জাফর আলম  সাদেক, দৈনিক সাঙ্গু কক্সবাজার  জেলা প্রতিনিধি ইমাম খাইর, দৈনিক প্রিয়  চট্রগ্রাম জেলা প্রতিনিধি মোঃ নেজাম উদ্দিন।


আইডিয়াল ইন্সটিটিউট  পরিচালনা পরিষদ  সহ-সভাপতি ও ঝিলংজা ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি সরওয়ার আলম চৌধুরী সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া, ও সাস্কৃতিক প্রতিযোগিতার শুরুতে বক্তব্য রাখেন আইডিয়াল ইন্সিটিটিউট পরিচালনা পরিষদ এর সভাপতি  দেলোয়ার হোসেন।  অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মোর্তজা হাসান রাজা।
অনবদ্য প্রতিযোগিতার প্রধান অতিথি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকসহ অতিথিরা  অনুষ্ঠানস্থলে পৌঁছলে শিক্ষার্থীরা গার্ড অব-অনার দিয়ে বরণ করে নেন।
এর পর শিক্ষার্থীরা গাজী সালাহ উদ্দিন, হাজী মোঃ মুহসিন, হাজী শরীয়ত উল্লাহ, শহীদ তিতুমীর এ চার দলে বিভক্ত হয়ে রণসঙ্গীত সহ বিভিন্ন গানের তালেতালে ডিসপ্লে  প্রদর্শন করে।যা দশর্কদের আকর্ষন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদল ও শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.