কক্সবাজারে ৩০ হ্যাচারীর ২শত কোটি পোনা বিক্রী করতে পারছেনা

মোঃ নেজাম উদ্দিন, কক্সাবাজার
বর্তমানে করোনার কারনে হ্যাচারীখাতে বড় বিপর্যয় আসতে শুরু করেছে। পোনা উৎপাদন বাজারজাত ঠিক থাকলেও যানচলাচল না থাকায় বাজারে এসে চাষীরা পোনা কিনতে পারছেনা। ফলে হ্যাচারী মালিকেরা চাষীদের বাড়িতে গিয়ে পৌছে দিতে হচ্ছে পোনা। বাড়িতে পৌছে দিলেও চাষীরা ঠিকমত পোনা কেনার টাকা পরিশোধ করতে পারছেনা যার ফলে কক্সবাজারে অনেক হ্যাচারী মালিকরা শ্রমিকদের বেতন দিতে হিমশিম খাচ্ছে। কথাগুলো বলছিলেন শ্রিম্প হ্যাচারী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (শ্যাব) এর মহা-সচিব মো. নজিবুল ইসলাম।
দেশে করোনার কারনে কম সরবরাহ ও পরিবহণ খাতে বাড়তি খরচ চাষীরা পোনা ক্রয় করতে না আসার কারণে মৌসুমের চিংড়ির পোনা ছাড়তে পারেননি ঘের মালিকরা। ফলে অনিশ্চয়তায় পড়েছে সম্ভাবনাময় এই শিল্প। আর চিংড়ি ও পোনা কেনাবেচা কমে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে এ খাতে জড়িত লাখো চাষী, ব্যবসায়ী ও শ্রমিক।
দেশে চিংড়ি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের পাশে ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় ৫৫টির বেশি চিংড়ি পোনা হ্যাচারি। এখান থেকে প্রতিবছর ১৫শ’ কোটির বেশি উৎপাদিত চিংড়ি পোনা চাষের জন্য সরবরাহ করা হতো খুলনা, সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, চকরিয়া ও মহেশখালীতে। কিন্তু নানা সমস্যায় দিন দিন কক্সবাজারের হ্যাচারিগুলোতে কমে যাচ্ছে চিংড়ি পোণা উৎপাদন। বর্তমানে উৎপাদনে রয়েছে ৩০টি হ্যাচারি।
উখিয়ার ইনানীর বলাকা হ্যাচারির মোহাম্মদ রোকন ও মাছরাঙ্গা হ্যাচারির মালিক মোহাম্মদ রুবেল বলেন, ‘আমরা যে টাকা খরচ করে চিংড়ি পোনা উৎপাদন করছি, তার ২০ শতাংশ মূল্যও আমরা পাচ্ছি না। তাছাড়া, বর্তমানে করোনার কারনে বিদেশ থেকে চিংড়ি ফিড ও কেমিক্যাল যথাসময়ে আনা যাচ্ছে না। ফলে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এভাবে চলতে থাকলে চিংড়ি হ্যাচারি নামে কোন প্রতিষ্ঠান আর থাকবে না।’
বলাকা হ্যাচারি বৈজ্ঞানিক কর্মকর্তা মুদাব্বির রহমান বলেন, ‘চলতি মৌসুমের দ্বিতীয় সার্কেলে প্রায় ১০ কোটি চিংড়ি পোনা উৎপাদন করেছি। কিন্তু এখন পোনা উৎপাদন করে সমস্যায় পড়েছি। ক্রেতা না থাকায় এখন চিংড়ি পোনাগুলো নষ্ট হওয়ার পথে। প্রায় এই সার্কেলে প্রায় সাড়ে ৫ কোটি টাকা ক্ষতি মুখে পড়তে হচ্ছে।’
কলাতলীর মডার্ণ হ্যাচারি জি এম মিশন দত্ত জানান, দ্বিতীয় সার্কেলে কক্সবাজারের ৩০টি হ্যাচারির প্রায় দুই’শো কোটি চিংড়ি পোনা ক্রেতা না থাকায় নষ্ট হয়ে যাচ্ছে। সঠিক সময়ে যেহেতু পোনার ক্রেতা পাওয়া যাচ্ছে না সেহেতু এই পোনা বাতিল বলে গণ্য হচ্ছে। এই অবস্থা যদি চলতে থাকে; তাহলে পরবর্তীতে আরও ছয়’শো কোটি চিংড়ি পোনা চাষিদের নিকট পৌঁছাতে ব্যর্থ হবে হ্যাচারিগুলো।
মডার্ণ হ্যাচারির শ্রমিক নুরুল ইসলাম বলেন, প্রতি মাসের ৩ থেকে ৫ তারিখের মধ্যে বেতন পেয়ে যেতাম। কিন্তু এই মাসে ২৮ তারিখ চলে যাচ্ছে এখনো পর্যন্ত বেতন পাইনি। হ্যাচারি মালিক পোনা বিক্রি করতে পারেনি বলে এখনও বেতন দেয়নি।’ একই অবস্থা ৩০টি হ্যাচারির প্রায় ৩ হাজার শ্রমিকের।
শ্রিম্প হ্যাচারী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (শ্যাব) জানিয়েছে,কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের পাশের হ্যাচারি জোন। যা দেশের একমাত্র চিংড়িপোনা উৎপাদনক্ষেত্র। যেখানে রয়েছে ৫৫টির বেশি হ্যাচারি আছে তবে এখন উৎপাদনে রয়েছে ৩০ টি হ্যাচারী।বর্তমান পরিস্থিতিতে ভবিষ্যৎ শঙ্কায় পোনা কিনছেন না চাষীরা। ফলে নষ্টের পথে ওই ৩০ হ্যাচারীর ২০০ কোটি পোনা। এ নিয়ে চরম বেকায়দায় পড়েছেন হ্যাচারি মালিকরা।
সংগঠনটি আরও জানায়, এ ৩০ টি হ্যাচারী থেকে প্রথম ধাপে গেল জানুয়ারিতে সাতক্ষীরা, যশোর ও খুলনা অঞ্চলে সরবরাহ করা হয় ২০০ কোটি পোনা। তবে দ্বিতীয়ধাপে যোগান দেয়ার জন্য আরো ২০০ কোটি পোনা উৎপাদন করা হলেও সেগুলো নিচ্ছে না ক্রেতারা। ফলে এসব পোনা যেমন নষ্টের পথে। তেমনি ভবিষ্যতের অনিশ্চয়তায় এ খাতের ৩ হাজার শ্রমিক।
জেলা মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামান বলেন ভিন্ন কথা তিনি বলেন, দেশে মোট চিংড়ি পোনার চাহিদা রয়েছে প্রায় ৯০০ কোটি তার মধ্যে কক্সবাজারে এই বছরের গত ২০ প্রিল পর্যন্ত চিংড়ি পোনা উৎপাদন হয়েছে ১৮৭ কোটি। আশা করছি চিংড়ি হ্যাচারী মালিকরা ক্ষতির সম্মুখিন হবেন না এই করোনার কারনে। তারা নিয়মিত চিংড়ি উৎপাদন করে কাগোর্ ও বিভিন্ন মাধ্যামে দেশের বিভিন্ন প্রান্তে পাঠাচ্ছে। আর সরকার অন্যান্য খাতে যেভাবে সহযোগীতার হাত বাড়িয়েছে সেভাবে এ খাতে হাত বাড়াবে। আমরা আশা করছি পোনা উৎপাদনকারী প্রতিষ্টানগুলো ক্ষতিরমূখে পড়বে না। হ্যাচারী শ্রমিকদের কথায় আসলে তিনি বলেন আমরা খোজ নিয়েছি কোন হ্যাচারী মালিক শ্রমিক ছাটায় করেননি। ফলে তাদের বেতন ও আনুসাঙ্গিক সঠিক সময়ে তারা শ্রমিকদের বুঝিয়ে দিবেন।
শ্রিম্প হ্যাচারী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (শ্যাব) এর মহা-সচিব মো. নজিবুল ইসলাম আরো বলেন, দেশে যে পরিমাণ পোনার চাহিদা রয়েছে তা উৎপাদনে বাঁধাগ্রস্ত হচ্ছে। আমরা মনে করছি করোনার কারনে এটি চিংড়ি উৎপাদনে বড় ধরণের বিপর্যয় ঘটবে। যেভাবে বৈদেশিক মুদ্রা অর্জনেও প্রভাব ফেলতে পারে।
প্রসঙ্গত যে, চলতি বছর দেশে চাহিদা ধরা হয়েছে ৯০০ কোটি চিংড়ি পোনার। করোনা শঙ্কায় যা উৎপাদনে বড় ধরণের বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.