কক্সবাজারে ১২০ জন টেস্টের মধ্যে ১৭ জন পজেটিভ

ওয়ান নিউজঃ
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বৃহস্পতিবার ৩০ এপ্রিল আরো ১৭ জন করোনা ভাইরাস রোগী সনাক্ত হয়েছে। তাদের সদরে ৫ জন, পেকুয়ায় ২ জন, উখিয়ায় ২ জন ও ৪ জন চকরিয়ার বাসিন্দা। বাকী ৩ জন নাইক্ষ্যংছড়ির ও একজন বান্দরবান সদরে ১ জন। মোট ১২০ জনের স্যাম্পল টেস্টের মধ্যে বাকী ১০৩ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়। এ নিয়ে কক্সবাজারের মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৩৭ জন।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়াএ তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.