কক্সবাজার প্রতিনিধিঃ
সুগন্ধা পয়েন্টে ঝাউ বাগান দখল করে প্রতিযোগিতা দিয়ে বসছে অবৈধ খাদ্য বেচা-কেনার দোকান। এতে দোকান গুলোর ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে ঝাউবিথীর পরিবেশ। সুগন্ধা বীচ পয়েন্টের প্রবেশ মুখসহ ঝাউবাগানে এভাবে দোকান বসলেও সংশ্লিষ্ট প্রশাসেনর কোন নজর নেই। অন্যদিকে পর্যটন সেলের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিবার আংশিক আংশিক উচ্ছেদ অভিযান চালানো হয়। স্থানীয়রা জানান, বীচ কর্মীদের উচ্ছেদ অভিযানে ঝাউবাগানের বেশ কয়েকিট খাদ্যর দোকান রহস্যজনক কারনে বার বারই উচ্ছেদ হয়না। যে সব ব্যবসায়ীদের সাথে খাদ্যের দোকান মালিকদের সর্ম্পক নেই সেই সব দোকানই উচ্ছেদ হয় না। এমনকি ২০ অক্টোবর রবিবার দুপুর ১টার দিকেও বীচ কর্মী খুরশেদের নেতৃত্বে তরঙ্গ রেস্তোরার সামনে একটি ভাসমান দোকান ভেঙ্গে দেয়া হয়েছে। দোকানের ব্যবহৃত গ্যাসের সিলিন্ডার ও জব্দ করে নিয়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা।নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন, গত বিশ দিন আগে রাতের আধারে ৬০ হাজার টাকায় কন্ট্রাকে তরঙ্গ রেস্তোর সামনে একটি দোকান বসে। আশপাশে অনান্য দোকান উচ্ছেদ হলেও এই দোকান নাকি উচ্ছে হবে না। কারন এটা নাকি ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে বসছে।
উচ্ছেদকৃত দোকানের মালিক আক্তার হোসেন বলেন, ২মাস আগেও আমার দোকান সহ বেশ কিছু অবৈধ দোকান উচ্ছেদ করে এসিল্যান্ড ম্যাজিচস্ট্রেট। কিন্তু এবারের চালানো হয়েছে রহস্যজনক অভিযানে শুধুই আমার দোকান আর ডাবের দোকান উচ্ছেদ হলো। আমার পাশের নতুন ভাবে গড়ে উঠা অবৈধ একটি দোকান উচ্ছেদ হলো না রহস্যজনক কারনে বলে দাবী ব্যবসায়ীদের। জানতে চাইলে সুগন্ধা পয়েন্টের বীচ কর্মীর ইনচার্জ খুরশেদ আলম বলেন, ঝাউবাগানে এর আগেও একাধিকবার উচ্ছেদ করেও থামানো যায় না অবৈধ ব্যবসায়ীদের। গতকাল তরঙ্গ রেস্তোরার সামনে একটি ভাসমান খাবারের দোকান ম্যাজিস্ট্রেটের নির্দেশে উচ্ছেদ করে দেয়া হয়। রহস্যজনক কারনে উচ্ছেদ না হওয়া পাশের দোকানের বিষয়ে তিনি আরো বলেন, এটি একটি সাংবাদিকের দোকান বসছে ইতিমধ্যে। তবে ঝাউবাগানে কোন প্রকার দোকান বসার নিয়ম নেই। দৃষ্টি আকর্শন করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মাখন চন্দ্র সূত্রধর বলেন, ঝাউবাগানে এর আগেও উচ্ছেদ অভিযানের মধ্যদিয়ে ঝাউবিথী পরিস্কার করা হয়। তবে গতকালকের তরঙ্গ রেস্তোরার সামনে উচ্ছেদ অভিযানের বিষয়ে আমি জানি না। খোজঁ খবর নিয়ে অবৈধ দোকান শিঘ্রীই উচ্ছেদ করা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.