মোঃ নেজাম উদ্দিন।
নিরাপদ অভিবাসনে সহায়তাকারী এবং মধ্যস্থতাকারীদের অংশগ্রহণে কক্সবাজার সদর উপজেলার বাস টার্মিনাল সংলগ্ন হর্টিকালচার কনফারেন্স রুমে এক কর্মশালার অায়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা ইপসা। ২৭ জানুয়ারী সকাল ১০ টায় অনুষ্ঠিত উক্ত কর্মশালায় ইপসা ও প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচী তুলে ধরেন ইপসা ফেয়ারার লেবার মাইগ্রেশন প্রকল্পের এসোসিয়েট রিসার্স এন্ড লার্নিং অফিসার মুহান্মদ অাবু তাহের। উক্ত কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মুহাম্মদ নুরুল অাবসার। উক্ত কর্মশালার অন্যতম প্রশিক্ষক প্রকল্পের রিসার্স এন্ড লার্ণিং অফিসার সৈয়দ মুহাম্মদ অাশ্রাফ উল্লাহ নেতৃত্ব,স্বেচ্ছাসেবা ও সুসাশন, অভিবাসী, অভিবাসন এবং অভিবাসন বিষয়ক অাইন ও সঠিক অভিবাসন নিশ্চিতকরণে শ্রম অভিবাসী সেবক/ মধ্যস্থকারীদের ভূমিকা ও অভিবাসন বিষয়ক সরকারী অধিদপ্তরের সাথে শ্রম অভিবাসী মধ্যস্থকারীদের সংযোগ স্থাপন এবং কর্মনির্ধারণ ও কর্মপরিকল্পনা প্রণয়ন করেন এবং উপরুক্ত বিষয়ে বিস্তারিত অালোচনা করেন ও দলীয় কাজের মাধ্যমে করণীয় ও কর্ম পরিকল্পনার অায়োজন করেন। প্রধান প্রশিক্ষক জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মুহাম্মদ নুরুল অাবসার অভিবাসন বিষয়ক সরকারী অধিদপ্তরের সেবা সমুহ সম্পর্কে কার্যকরী ধারণা প্রধান করেন। উক্ত প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণের সার সংক্ষেপ, প্রশিক্ষণ পরবর্তী ধারণা যাচাই ও মূল্যায়ন পরীক্ষার অায়োজন করা হয়। ![]()

অনুষ্ঠানের শেষ প্রান্তে সবাই নিজ নিজ উদ্যোগে নিরাপদ অভিবাসনের সঠিক ধাপগুলো সমাজের সর্বত্র পৌছে দেবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং প্রতি তিনমাস অন্তর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে সবাই একটি সমন্বয় সভার অায়োজন করার সিদ্ধান্ত ব্যক্ত করেন । ইপসা ফেয়ারার লেবার মাইগ্রেশন প্রকল্পের লক্ষ্য হলো শ্রম অভিবাসনের সাথে জড়িত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের স্বচ্ছতা এবং জবাবদিহীতা বৃদ্ধি করা।

উল্লেখ্য ফেয়ারার লেবার মাইগ্রেশন প্রকল্পটির কারিগরী ও অার্থিক সহযোগিতা প্রদান করছে প্রকাশ, ব্রিটিশ কাউন্সিল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.