কক্সবাজারে শুরু হয়েছে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন

 

মোঃ নেজাম উদ্দিনঃ

আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা কক্সবাজারের উদ্যোগে দুপুর ২.৩০ মিঃ থেকে চতুর্থবারের মতো কক্সবাজারে দিনব্যাপী চতুর্থবারের মতো আন্তর্জাতিক কেরাত সম্মেলন। কেরাত সম্মেলন শুরুতেই খুদে কারীদের মাধ্যমে আগত দর্শকদের তেলাওয়াত শোনান।

পরে সম্মেলনে বাংলাদেশের খ্যাতিমান কারিগন কোরআন তেলাওয়াত শুরু করেন মাগরিবের নামাজের পর প্রথমে শায়ক ক্বারী নাজমুল হাসান, শায়ক ক্বারী শহিদুল ইসলাম তেলাওয়াত করেন,এশার নামাজের পর সুন্দর তেলাওয়াত শুনিয়ে আগত শ্রোতাদের মুগ্ধ করেন শায়খ ক্বারী তাওহীদ লাহোরী, ঢাকা শায়খ ক্বারী আমজাদ হোসেন ঢাকা। বাংলাদেশি কারীদের কোরআন তেলাওয়াত শুনে আগত শ্রোতাগণ আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত করে তোলে পুরো ময়দান চতুর্থবারের মতো আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে।

দেশ-বিদেশের প্রায় চারটি দেশের কারীগণ কোরআন তেলাওয়াত করবেন তারা হলেন শায়খ ক্বারী সোলাইমান শিহাব মিশর,
শায়খ ক্বারী রেজা আইয়ুব তানজানিয়া,
শায়খ ক্বারী মাহমুদ আস্ সৈয়্যদ আবদুল্লাহ মিশর শায়খ ক্বারী মুহাম্মদ আহমদ আবদুল হাফিজ মিশর, শায়খ ক্বারী তৈয়ব জামাল ভারত।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.