কক্সবাজারে ভোক্তা অধিকারের অভিযান 

নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর   কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে কক্সবাজার জেলার সদর উপজেলায়  বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।

১১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এই অভিযানে কলাতলী বীচ পয়েন্ট এলাকার সাগরিকা শুটকি বিতানকে মূল্যতালিকা না রাখার অপরাধে  দুই হাজার টাকা,-বীচ কুলিং কর্ণারকে মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রির জন্য,  প্রদর্শন এবং আমদানিকারকের স্টিকারবিহীন পন্য বিক্রি করার দায়ে  বারো হাজার পাচঁশত টাকা, এবং তন্নী স্টোর কে আমদানিকারকের স্টিকারবিহীন পন্য বিক্রি করার অপরাধে পাচঁ হাজার টাকা  জরিমানা করা হয়।

এসময় কলাতলী বীচ পয়েন্ট এলাকার বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারনা করা হয়।

অভিযানকালে  ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদনবিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।

কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন  এপিবিএন-১৪ এর এক দল চৌকস সদস্য।

জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.