কক্সবাজারে পর্যটকদের জন্য উন্মুক্ত এমপি কমলের ওসমান ভবন

মোঃ নেজাম উদ্দিন।
কক্সবাজারে হোটেলে রুম না পেলে সোজা এমপি কমলের বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছে পর্যটকদের জন্য। এটি নিশ্চত করেছেন সদর আসনের এমপি সাইমুম সরওয়ার কমল।
দেখতে রাজ প্রসাদের মত দুধের মত ধবধবে সাদা ওসমান ভবন প্রথম তলায় ডুকতেই বিশালাকার অভ্যর্থনা কক্ষ, তার পাশে নামাজের কক্ষ এর পাশে ড়াইনিং রুম, তার একটু পরে দুটি বেড় রুম, এরপর সিড়ি বেয়ে উপরে উঠতেই বেশকিছু বেড়রুম আছে যা বর্তমানে অথিতিদের জন্য সাজানো আছে।
পর্যটন নগরী কক্সবাজার যেখানে রয়েছে ১২০ কিলোমিটার সমুদ্র তার মধ্যে ৮০ কিলোমিটার পাহাড় আর সমুদ্র সম্মিলনে এক অপরুপ সুন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে।

পর্যটকদের আকৃষ্ট করতে বর্তমানে গড়ে উঠছে বেসরকারী অনেক দৃষ্টি নন্দন পাক সহ বেশকিছ দেখারমত জায়গা । পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান। বেসরকারি উদ্যোগে নির্মিত অনেক হোটেল, বাংলাদেশ পর্যটন কেন্দ্র নির্মিত মোটেল ছাড়াও সৈকতের নিকটেই বিশটি পাঁচতারা হোটেল ।এছাড়া এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুক মার্কেট। সীমান্তপথে মিয়ানমার ,থাইল্যান্ড, চীন প্রভৃতি দেশ থেকে আসা বাহারি জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে বার্মিজ মার্কেট।এখানে রয়েছে দেশের একমাত্র ফিস একুরিয়াম । আরো রয়েছে প্যারাসেলিং,ওয়াটার বাইকিং,বিচ বাইকিং, কার্নিভাল সার্কাস শো,দরিয়া নগর ইকোপার্ক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিমির্ত অসংখ্য স্থাপত্য, ফিউচার পার্ক,শিশুপার্ক,এবং অসংখ্য ফোটোসুট স্পট।এখানে আরো আছে টেকনাফ জিওলজিক্যাল পার্ক।এখানে উপভোগের জন্য রয়েছে নাইট বিচ কনসার্ট সমুদ্র সৈকতকে লাইটিং এর মাধ্যমে আলোকিত করার ফলে এখানে রাতের বেলায় সমুদ্র উপভোগের সুযোগও রয়েছে।
কক্সবাজার শহর এর অদূরে অবস্থিত রামুতে রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান হিসেবে বৌদ্ধ মন্দির। কক্সবাজার শহরে যে মন্দিরটি রয়েছে তাতে বেশ কিছু দুর্লভ বৌদ্ধ মূর্তি আছে। এই মন্দির ও মূর্তিগুলো পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণই বাংলাদেশের সবচেয়ে স্বাস্থ্যকর স্থান হিসেবে বিখ্যাত। আর এসব দেখতে কক্সবাজাওে প্রতিদিন লাখো পর্যটক আসে।
কক্সবাজার হোটেল মোটেল সব মিলিয়ে কলাতলীতে রয়েছে ৫ শতাধিক।
প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার সরকারী ছুটি থাকায় দেশের বিভিন্ন প্রানÍ থেকে কক্সবাজার ভ্রমনে চলে আসে সপ্তাহে প্রায় ৫ লক্ষাধিক পর্যটক ।

কলাতলী জোনে মৌসুমে হোটেল মোটেল সব বুকিং হয়ে গেলে অনেক পর্যটক থাকার হোটেল না পেয়ে রাস্তায় তাবুক মেরে থাকতে হয়।পর্যটকদের এমন অবস্থা দেখে রামু কক্সবাজার আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল একটি ব্যতিক্রম ধর্মী উদ্যোগ হাতে নিয়েছে। আর তা হলো তার নিজ বাড়ি ওসমান ভবন পর্যটকদের জন্য থাকার ব্যবস্থা( ফ্রি) করেছেন।
কক্সবাজার রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল কক্সবাজার শহর থেকে ১২ কিলোমিটার দুরে রামুতে নিজ বাড়ি ওসমান ভবন পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন রাত্রী যাপনের জন্য। পর্যটকরা চাইলে যতদিন ইচ্ছা সাংসদ সাইমুম সরওয়ার কমলের বাড়িতে আতিথিয়তা গ্রহন করতে পারবেন ।

সাংসদ কমলের ব্যক্তিগত সহকারী আবু বক্কর বলেন, কক্সবাজার ৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল দেশিবিদেশি পর্যটকদের জন্য এবার নিজের বাড়ি ‘ওসমান ভবন’ উন্মুক্ত করে দিয়েছেন। কক্সবাজারে বেড়াতে এসে হোটেলে রুম না পেলে এমপি কমলের বাড়িতে থাকতে পারবেন পর্যটকেরা।
ইকরাম হোসেন ইয়াসিন বলেন, পর্যটন মৌসুমে কক্সবাজারে পর্যটকদের ঢল নামে ৫ থেকে ৬ লক্ষের উপরে প্রতিদিন পর্যটক দেশের বিভিন্ন জায়গা থেকে আসে। কলাতলী জোনে বেশ কিছু হোটেল মোটেল থাকলেও তাতে সংকুলান হয়না আর পর্যটকরা হোটেলে রুম না পেয়ে পড়ে যায় বিপাকে, এ অবস্থা দেখে আমাদের সাংসদ সাইমুম সরওয়ার কমল তার নিজ বাড়ি ওসমান ভবন পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন তারা চাইলে ওসমান ভবনে গিয়ে থাকতে পারবেন ।।
সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, আমাদের রামু ককাসবাজার আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল একজন নিবেদিত প্রান, কারো কষ্ট তিনি সহ্য করতে পারেন না গত বছর পর্যটকেরা এমন কষ্ট পেয়েছে দেখে এই বছর তিনি তার বাস ভবনটি উন্মুক্ত রেখেছেন পর্যটকদের জন্য।আমরা আশা রাখি এই পর্যটন বান্ধব এমপিকে আমরা পর্যটন মন্ত্রী হিসাবে দেখতে পাবো এবং এটি লক্ষ মানুষের দাবি।
গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, এমপি সাইমুম সরওয়ার কমল একজন পর্যটন বান্ধব এমপি তিনি পর্যটকদের সুবিধার কথা চিন্তা করে নিজ বাড়িটি (ওসমান ভবন)পর্যটকদের জন্য ফ্রি থাকার ব্যবস্থা করেছেন যা সত্যি প্রশংসার দাবিদার। আমরা মনে করি এই পর্যটন নগরীকে সাজাতে হলে এমন একজনের হাতে মন্ত্রীত্ব দিতে হবে যেন পর্যটকদের সুখ দুঃখ বুঝে। আর তিনি হলেন আমাদেও প্রিয় নেতা স্ইমুম সরওয়ার কমল।
হোটেল মোটেল মালিক সমিতির সাধারন সম্পাদক আবুল কাসেম বলেন,পর্যটন মৌসুমে হোটেল মোটেল ভরপুর থাকায় অনেক পর্যটক হোটেল রুম পাননা আর তাদের সমস্যার অন্ত থাকে না ঠিক তখনিই এমপি কমলের এমন উদ্যোগ প্রশংসার দাবিদার রাখে আমরা হোটেল মোটেল মালিক জোন এর পক্ষ থেকে তাকে আন্তরিক অভিন্দন জানাচ্ছি।
হোটেল রিগ্যাল প্যালেস এর পরিচালক ফোরকান মাহমুদ বলেন, কিছুসময় আসে যে সময় গুলোতে পর্যটকের ভরপুর থাকে কক্সবাজার, এবং সব হোটেল আগে থেতে বুকিং হয়ে যায় কিন্তু অনেই তা না জেনে কক্সবাজার চলে আসে এবং হোটেল রুম না পেয়ে রাস্তার ধারে রাত্রী যাপন করতে দেখা যায় , এমন মুহুর্তে এমপি কমল এর এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি।

রামু কক্সবাজার সদর আসনের এমপি সাইমুম সরওয়ার কমলের সাথে কথা হলে তিনি বলেন, গত বছর শীত মেীসুমে পর্যটন এলাকা কলাতলী হয়ে রাতে যাচ্ছিলাম পথিমধ্যে দেখি অনেক পর্যটক রাস্তার ধারে বসে আছে, নেমে জানতে চাইলাম কোন সমস্যা কিনা তারা জানালো হোটেলে রুম পাননি তাই রাস্তাতে রাত্রী যাপন কতে হবে, তখন আমি তাদের আমার বাড়ি ওসমান ভবনে নিয়ে আসি ও থাকা খাওয়ার ব্যবস্থা করি  এরপর থেকে আমি চিন্তা করেছি আমার বাড়িটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে রাখবো এবং যারা আসবে বিনা পয়সায় আমার বাড়ির আতিথিয়তা গ্রহন করতে পারবেন।

কক্সবাজার ৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল দেশিবিদেশি পর্যটকদের জন্য এবার নিজের বাড়ি ‘ওসমান ভবন’ উন্মুক্ত করে দিয়েছেন। কক্সবাজারে বেড়াতে এসে হোটেলে রুম না পেলে এমপি কমলের বাড়িতে থাকতে পারবেন পর্যটকেরা। বিষয়টি নিশ্চিত করেছেন সাংসদ কমলের ব্যক্তিগত সচিব আবু বক্কর ছিদ্দিক।

পর্যটন মৌসুমে কক্সবাজার জেলায় বিপুল পর্যটকের ঢল নামে। এসময় অনেকে হোটল কক্ষ না পেয়ে বিড়ম্বনায় পড়েন। কক্সবাজারের পাশাপাশি রম্যভূমি রামুর দৃষ্টিনন্দন বৌদ্ধবিহার গুলো এখন পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কক্সবাজারে আগত পর্যটকেরা যেন কোন অসুবিধায় না পড়েন সেই জন্য রামুর মন্ডলপাড়াস্থ ওসমান ভবন উম্মুক্ত করে দেওয়া হয়েছে। কক্সবাজারে যারা হোটেল কক্ষ পাবে না তাঁরা সেখানে গিয়ে অনায়াসে বিনামূল্যে থাকতে পারবে। তাঁদের জন্য ফ্রি খাবারেরও ব্যবস্থা রয়েছে। নিয়োজিত থাকবে স্বেচ্ছাসেবক দল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.