মোহাম্মদ নেজাম উদ্দিন, কক্সবাজার
আইনের কঠোরতা ও প্রশাসনের কড়াকড়ির মাঝেও থেমে নেই মানবপাচার। কৌশল ও ঘাট পাল্টিয়ে পাচার কাজ অব্যাহত রেখেছে দালালচক্র। বিশেষ করে রোহিঙ্গাদের স্বপ্ন জাগিয়ে সাগর পথে পাঠিয়ে দিচ্ছে বিভিন্ন দেশে। দীর্ঘদিন ঘাপটি মেরে থাকা পাচারকারীরা আবারো সক্রিয় হয়ে উঠেছে। সেন্টমার্টিনের ৬ জনের একটি দালালচক্রের সন্ধান পেয়েছে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। প্রাথমিকভাবে বেশ কয়েকজনের জনের নাম ধরে বিস্তারিত তথ্যের অনুসন্ধান করা হচ্ছে বলে জানা গেছে।
অনুসন্ধানে জানা গেছে, রোহিঙ্গাদের মালয়েশিয়া পাচারের কাজে জড়িত রয়েছে কিছু রোহিঙ্গা মাঝি। স্থানীয় চিহ্নিত দালালচক্রের মাধ্যমে ক্যাম্প থেকে বের করে নিয়ে যায় নির্ধারিত জায়গায়। বিশেষ করে, রোহিঙ্গা যুবতীদের যৌন ব্যবসা ও বিয়ে দেয়ার জন্য নিয়ে যাওয়া হয় মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে।
রোহিঙ্গা আসার পর থেকে পাচারকারীদের নজর রোহিঙ্গা কম বয়সী তরুনীদের উপর বলে মনে করছে সাধারণ জনগণ। তারা মনে করছে এই যাবত যত রোহিঙ্গা পাচার হয়েছে বয়সে খুব বেশি নয়। পাচারকারী চক্ররা সুযোগ বুঝে রোহিঙ্গা তরুনীদের ভিলাসী জীবন যাপনের স্বপ্ন দেখিয়ে নৌপথে মালেয়শিয়া পাচার করছে যৌনকর্মী হিসাবে । এদিকে পাচারকারিদের সাথে কাজ করছে রোহিঙ্গা ক্যাম্পের কিছু রোহিঙ্গা দালালচক্র। তাদের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্প থেকে কম বয়সী যুবতীদের পুসলিয়ে বিলাসী জীবন যাপনের কথা বলে মালেয়শিয়া যেতে বাধ্য করাচ্ছে বলে জানান রোহিঙ্গারা। স্থানীয় দালালরা রোহিঙ্গাদের ট্রলারে উঠিয়ে দিতে পারলে জনপ্রতি মোটা অংকের টাকা পেয়ে যান বলে একটি সুত্র জানিয়েছে ।গত বছরের মে মাস থেকে দেখা যায় রোহিঙ্গা যুবতীরা মালেয়শিয়া পাড়ি দিতে গিয়ে বিভিন্ন ভাবে আইন শৃংখলা বাহিনীর হাতে লা পড়ে তার মধ্যেগত বছরের ১২ মে কক্সবাজারের মহেশখালী থেকে উদ্ধার করা হয় ১২ জন, ১৩ মে কক্সবাজারের টেকনাফ ও অন্য এলাকা থেকে উদ্ধার করা হয় ২২ জন, ১৫ মে কক্সবাজার থেকে উদ্ধার করা হয় ৩৪ জন রোহিঙ্গা নারী-পুরুষকে।গত বছরের মে মাসে পুলিশ কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে পাচারের প্রচেষ্টাকালে ৬৯ জন রোহিঙ্গাকে আটক করে। এছাড়াও গত বছর এপ্রিল মাসে এ ধরনের বেশ কয়েকটি আটকের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এরপর বাংলাদেশ কর্তৃপক্ষ কড়াকড়ি ব্যবস্থা আরোপের কারণে পরিস্থিতির যথেষ্ট উন্নতি ঘটেছিল।
২০১৭ সালের আগস্টে মিয়ানমারে সামরিক বাহিনী মুসলমান রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে নির্বিচারে গণহত্যা ও নির্যাতন চালানোর কারণে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এ ছাড়া আগে থেকেই বাংলাদেশে চার লাখ রোহিঙ্গা অবস্থান করছে। সব মিলিয়ে উখিয়া-টেকনাফে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা এখন ১১ লাখের বেশি, যারা কর্মহীন ও অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছে। তাদের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিতে মানব পাচারকারী চক্রগুলো আবারও তৎপর হয়ে উঠেছে। সাগরপথে মালয়েশিয়া পাচারে টার্গেট করা হচ্ছে এসব রোহিঙ্গাকে। এই পাচারের সঙ্গে যুক্ত আবার রোহিঙ্গাদেরই একটি অংশ। এরই মধ্যে সমুদ্র পথে মালয়েশিয়ায় মানব পাচারের সময় আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন রোহিঙ্গা দালাল। তাদের দেওয়া তথ্যে উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শিবিরে মানব পাচারকারী চক্রের অনেক সদস্যের নাম বেরিয়ে আসে। তাদের মধ্যে রয়েছেন- হাফেজ ছলিম, আতাত উদ্দিন, মোহাম্মদ আলম, আবদুর করিম, হাফেজ মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ কবির, আমির হোসেন, মোহাম্মদ ফয়েজ, নূর হোসেন, মোহাম্মদ রশিদ, হাসিম উল্লাহ, মোহাম্মদ শাহ ও মোহাম্মদ হামিদ। তারা সবাই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।
রোহিঙ্গা ক্যাম্পের এক মাঝি নাম প্রকাশ না করার শর্তে জানান, রোহিঙ্গা ক্যাম্পে কিছু রোহিঙ্গা দালাল রয়েছে তারা কম বয়সী অথবা স্বামী নেই এমন মেয়েদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের বিয়ে দিবে অথবা তাদেও ভালো চাকরি দিবে বলে মালেশিয়া যেতে উৎসাহ দেয় এতে মেয়েরা অর্থ অভাবে থাকার কারনে অনেক মেয়ে দালালদেও কথা বিশ^াস করে তাদেও সাথে সমুদ্র পাড়ি দিয়ে মালেশিয়া যেতে প্রস্তুত হয়ে পড়ে।
এই বছরের জানুয়ারী মাসেও পাচারকালে ১৫জন রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে এবং গতকাল সোমবার সর্বশেষ বঙ্গোপসাগর দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে মঙ্গলবার (১১ ফেব্রæয়ারি) ভোরে সেন্টমার্টিনের অদূরে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে ১৫ জনের লাশ উদ্ধার হয়। এর মধ্যে ১ শিশু ও ১৪ জনই নারী। ৬৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ট্রলারে ১২৫ জন ছিলো। এদিকে গত বছরেও পাচারকারিরা সক্রিয়ভাবে ছিল তার মধ্যে স্থানীয় পুলিশ,বিজিবি,নৌবাহিনী,অভিযানে পাচারকালে রোহিঙ্গাদের আটক করা হয় এবং ক্যাম্পে ফেরত পাঠান।
নোঙর’ নামের একটি স্থানীয় এনজিও এর নির্বাহী পরিচালক দিদারুল আলম রাশেদ প্রতিবেদক-কে বলেন,‘দালালচক্র চাকরির নামে বিদেশে যাদের পাচার করা হয় তাদের আসলে যৌন ব্যবসায় নিয়োজিত করা হয়। পাচারের সময় অনেক রোহিঙ্গা নারী উদ্ধার করা হয়েছে আর এ থেকেই বোঝা যায় যে, কি পরিমান রোহিঙ্গা নারী পাচার হয়েছে চাকরি ছাড়ায়ও বিয়ের প্রলোভন দেখিয়ে রোহিঙ্গা নারীদের যৌন ব্যবসায় নিয়োজিত করা হয়। অনেক রোহিঙ্গা নারী এখানে আসার পর ক্যাম্পের বাইরে থেকেই তাদের যৌন ব্যবসায় বাধ্য করা হয়। তাদের শুধু কক্সবাজার এলাকায় নয় দেশের অন্যান্য এলাকায় ওদেশের বাইরে পাচার করছে যৌন ব্যবসার জন্য।এবং পরিচয় পাল্টে যৌন ব্যবসায় বাধ্য করা হচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, রোহিঙ্গারা মনে করে মালেয়শিয় তে যেতে পারলে তাদেও জীবনযাত্রা পাল্টে যাবে উন্নত দেশ হিসাবে। তাদের ধরা পড়ার পর কিছুদিন জেল খাটতে হলেও তাদেও পরর্বতীতে সেখানে রোহিঙ্গা হিসাবে রাখা হলে তারা এখানকার চাইতে উন্নত জীবনযাপন করতে পারবে বলে তারা মনে কওে বিধায় জীবনে ঝুকি নিয়ে মালেয়শিয়া যেতে চায়। এদিকে আমরা আইনশৃংখলা বাহিনীর মাধ্যমে সকল ক্যাম্পকে নিয়ন্ত্রন করছি,তারপরেও কিছু দালালের হাত ধরে মালেয়শিয়া পাড়ি দিচ্ছে। আমরা তা কঠোর হাতে দমন করবো, এবং কোন সমস্যা থাকলে তা সমাধানের চেষ্টা করবো।
উখিয়া থানার ওসি আবুল মনসুর বলেন, দালালরা আবারও সক্রিয় হয়ে উঠেছে। তারা এবার রোহিঙ্গা শিবিরগুলোকে টার্গেট করেছে। এ কারণে রোহিঙ্গা শিবিরে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। যেসব রোহিঙ্গা দালাল রয়েছে, তাদের গ্রেফতারে অভিযান চলছে।
সেন্টমার্টিন দ্বীপে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এস এম জাহিদুল ইসলাম জানান,কোনভাবে দালালচক্রদের হাত থেকে তাদেও বাচানো স¤ভব হচ্ছেনা তারা তাদেও নিজেদেও জীবন ঝুকি নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে আলিশান জীবনের স্বপ্ন দেখছে। সম্প্রতিক সময়ে নৌবাহিনী ও কোস্টগার্ড কক্সবাজারের রোহিঙ্গাদের অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার বহু চেষ্টা নস্যাৎ করেছে, বহু রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পেও ফিরিয়ে এনেছে, যাদের মধ্যে বরাবরই উল্লেখযোগ্য সংখ্যক নারী উপস্থিতি ছিল।
এব্যাপারে জানতে কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন কে ফোন করলে তিনি ফোন ধরেননি।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.