কক্সবাজারে কৃষকের ধান কাঠাতে সাহায্য করলো জেলা ছাত্রলীগ

প্রেস বিজ্ঞপ্তিঃ
নবেল করোনার ছোঁয়ায় বিপর্যস্ত কক্সবাজারের কৃষি খাত। এতে পাকা ধান কাটা নিয়ে চরম চিন্তিত কৃষকরা৷
কক্সবাজারের খুরুশকুল ইউনিয়নের কৃষক হাফেজ আহমেদ করোনার প্রভাবে টাকা না থাকায় পাকা ধান কাটতে পারফিলেন না।আজ ১৮ এপ্রিল (শনিবার) খবর পেয়ে ছুটে যান কক্সবাজার জেলা ছাত্রলীগ। কেটে দেন কৃষক হাফেজ আহমদ জমির সমস্ত ধান।
জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মইন উদ্দীনের নেতৃত্বে ৩০জন নেতাকর্মী নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনামতো স্বেচ্ছাসেবী হিসেবে সারাদিন কাজ করে ২ কানি জমির ধান কেটে দেন।
ছাত্রনেতা মইন উদ্দীন বলেন আমরা কক্সবাজার জেলা ছাত্রলীগ বিগত দিনের ন্যায় দুর্যোগ মোকাবেলায় এখন ও জনগনের সেবাই কাজ করে যাচ্ছি, এবং ভবিষ্যতে ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো । অামাদের ধান কাটার অভিজ্ঞতা না থাকলে ও খুব অানন্দের সাথে খোলা মাঠে সূর্যালোকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষি কাজকে উপভোগ করি।
ছাত্রলীগের ধান কাটায় সাহায্য করায় কৃষক হাফিজ অাহমদ রীতিমতো অবাক হন এবং ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দেশের সমস্ত কর্মকাণ্ডে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগের সহায়তা কামনা করেন। তিনি মন ভারে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন এবং কক্সবাজার জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মইন উদ্দীনের উত্তর উত্তর ভবিষ্যতে কামনা করেন৷

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.