নিজস্ব প্রতিবেদকঃ
ট্যুর এন্ড ট্রাভেল প্লাস এর অফিস উদ্বোধন কার হয়েছে ।
২৮ আগষ্ট (শুক্রবার) সন্ধ্যা ৭ টায় মোটেল রোড়ের হোটেল শৈবালের সম্মুখে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী মোরশেদ আলম এর স্বত্তাধিকারে নতুন সংযোজন ট্যুর এন্ড ট্রাভেল প্লাস প্রতিষ্টানটির শুভ উদ্বোধন করেন ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর সভাপতি মোঃ তোফায়েল আহম্মেদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুয়াক ফাউন্ডার চেয়ারম্যান এম এ হাসিব বাদল, সেক্রেটারি আসাফ উদ্ দৌলা (আশেক), যুগ্ন সম্পাদক আল আমিন বিশ্বাস তুষার, এস এ কাজল, ক্রীড়া ও সম্পাদক ইদ্রিস আলী ,ও সদস্য নুরুল আলম রনি।
ট্যুর এন্ড ট্রাভেল প্লাস এর স্বত্তাধিকারী মোরশেদ আলম জানান,পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকদের উন্নত সেবা দিতে আমার প্রতিষ্টান বদ্ধ পরিকর। পর্যটকগণ আশা করছি আমাদের সেবার মানে খুশী হবেন। এখানে বিমানের টিকেট, হোটেল বুকিং, সেন্টমার্টিন জাহাজের টিকেট, সেন্টমার্টিনে হোটেল বুকিং, পর্যটকদের জন্য গাইড়সহ ট্যুরিজম খাতে সকল সেবা নিয়ে আমরা হাজির হয়েছি।
টুয়াক সভাপতি মোঃ তোফায়েল আহমেদ জানান, কক্সবাজার পর্যটন নগরী হিসাবে সারা পৃথিবীতে পরিচিত। আমাদের কক্সবাজারে রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত। এখানে বিভিন্ন দেশের পর্যটক আসে আর এই পর্যটকদের সেবা দিতে ট্র্যাভলস এজেন্ট গুলো গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে আসা করছি ট্যুর এন্ড ট্রাভেল প্লাস সেই মান অক্ষুন্ন রাখবে। টুয়াক সভাপতি এই প্রতিষ্টানের সফলতা কামনা করেন এবং পর্যটক সেবায় কক্সবাজারের সুনাম অক্ষুন্ন রাখতে অনুরোধ জানান।
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:০৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.