কক্সবাজারস্থ খুটাখালী সমিতি পারিবারিক মিলনমেলা আগামী শুক্রবার

প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারে পারিবারিক মিলন মেলা গুণীজন সংবর্ধনা ও মেধাবৃত্তি ২০২০ আয়োজন করতে যাচ্ছে কক্সবাজারস্থ খুটাখালী সমিতি।
আগামী১৩ মার্চ (শুক্রবার) কক্সবাজারের সাংস্কৃতিক কেন্দ্রে বিকালে অনুষ্ঠিত হতে যাচ্ছে  এই বর্ণাঢ্য অনুষ্ঠান। সমিতির সভাপতি ডাক্তার  নুরুল আবচার এর সভাপতিত্বে অনুষ্টানের প্রধান অতিথি থাকছেন রামু কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। অনুষ্ঠানের উদ্বোধন করবেন কক্সবাজার পৌরসভা মেয়র মুজিবুর রহমান, এটি নিশ্চিত করেছেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। তিনি আরো জানান আগামী শুক্রবার কক্সবাজারস্থ খুটাখালী সমিতি পারিবারিক মিলন মেলা গুণীজন সংবর্ধনা ও মেধাবৃত্তি ২০২০ আয়োজন করেছে, এতে চার শতাধিক সদস্য ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত থাকবেন।

এবারের অনুষ্ঠানে আয়োজন করেছে মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবিদ মৌঃ ছৈয়দ আহমদ মেধাবৃত্তি ২০২০। এতে যাচাই-বাছাই করে মেধাবী ছাত্র-ছাত্রীদের এককালীন বৃত্তি ও  সম্মাননা পত্র প্রদান করা হবে।

শিক্ষাবিদ মৌঃ ছৈয়দ আহমদ মেধাবৃত্তি আয়োজক কমিটির সভাপতি ডাঃ এ এস এম রেজাউল করিম জানান, আমরা প্রতিবছর  মেধাবী ছাত্র-ছাত্রীদের এই বৃত্তি ও সম্মাননা পত্র প্রদান করবো। আশা করছি সকলের সহযোগিতায় আমরা মেধাবী ছাত্র-ছাত্রীদের এগিয়ে নিয়ে যেতে পারবো।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষকতায় থাকছেন কক্সবাজার সদর হাসপাতালে সাবেক তত্ত্বাবধায়ক ডাঃ সোলতান আহমেদ সিরাজী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.