কক্সবাজারবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা – কাবেরী
বিশেষ প্রতিবেদকঃ
৩ সেপ্টেম্বর রবিবার কক্সবাজার জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী তৃনমুল নেতাদের জন্য নিজ বাড়ি জোয়ারিয়ানালায় মেজবানের আয়োজন করেন, এতে কক্সবাজার জেলার নেতৃবৃন্দ সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীরা উপস্হিত ছিলেন,

দলে দলে মেজবানে নেতৃবৃন্দ ও সাধারন জনগন অংশগ্রহন করেন বলে জানান এই দিকে জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী জানান তৃনমুল নেতাদের নিয়ে এই খুশীর দিনে একসাথে একই টেবিলে একবেলা খাবার খেতে পেরে আনন্দিত বোধ করছি আমি আমার সংগঠনের সকল কর্মী ভাই ও বোনদের আত্নার আত্নীয় মনে করি সবাই আমার কাছে সমান, আল্লাহ যদি সাধারন জনগনের সেবা করার সুযোগ দেন এইভাবে সারা জীবন সেবা করে যাবো যেমনটি আমার মরহুম পিতা সাবেক পার্লামেন্টারিয়ান ওসমান সরওয়ার আলম চৌং করে গেছেন। পরিশেষে তিনি সমগ্র কক্সবাজার বাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান,

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.