কউক ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি

মোঃ নেজাম উদ্দিন,কক্সবাজার
কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষ (কউক) ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২০-২০২১ সম্পাদিত সম্পাদিত হয়েছে।
গত ২৩ আগস্ট (রবিবার) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং আওতাধীন দপ্তর,সংস্থাসমূহের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পাদিত করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: শহীদ উল্লাহ খন্দকার, অনুষ্টানের প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রতিমন্ত্রী শরিফ আহমেদ, এমপি।
এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জনাব মো: শহীদ উল্লাহ খন্দকার সাথে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ এর কউকের ২০২০-২০২১ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পাদিত হয়।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.