এমপি কমলের পক্ষ থেকে রামু কলেজ ছাত্রলীগের মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে কক্সবাজার-০৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপির পক্ষ থেকে রামু চৌমুহনী থেকে প্রদক্ষিণ করে বাইপাস পর্যন্ত মাস্ক বিতরণ করেন, রামু কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ। সোমবার বিকাল ৪টায় উক্ত বিতরণ সম্পন্ন হয়।

জনসচেতনতামূলক মাস্ক বিতরণী অনুষ্ঠানে কলেজ ছাত্রলীগে নেতা এনামুল হোসাইন রিয়াদ জানান, ” সাইমুম সরওয়ার কমল এমপি প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছেন, অপ্রয়োজনীয় ঘুরাঘুরি বাদ দেয়া, গণপরিবহনে যোগাযোগ না করা, বাইরের খাবার না খাওয়া, মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, অন্যজনের কাছ থেকে নূন্যতম তিন ফুট দূরত্বে অবস্থান করা, প্রচুর পরিমাণে পানি পান করা, ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া, ডায়বেটিস এবং উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, হাত পরিষ্কার না করে চোখ কান নাক স্পর্শ না করা।

এছাড়াও দ্রব্যমূল্য স্থির রাখতেও প্রত্যেক ব্যবসায়ী ভাইদের অনুরোধ জানান।” মাস্ক বিতরণকালে আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা নুর আফতাব মাসুদ, তপসে বড়ুয়া, নুরুল কবির আশিক, আনোয়ার হোসাইন, অম্লান বড়ুয়া, হিমু বড়ুয়া প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.