এমপি কমলের আগমন উপলক্ষে কচ্ছপিয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়িঃ

রামুর দূর্গম কচ্ছপিয়া ইউনিয়নে আগামী ১৫ মে বিদ্যুৎ সহ বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করা হবে। এ উপলক্ষে কচ্ছপিয়ায় কক্সবাজার সদর রামু আসনের এমপি সাইমুম সরওয়ার কমলের আগমন উপলক্ষে এক প্রস্তুতি সভা মঙ্গলবার (৮ই মে)ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যুবলীগের সভাপতি নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আবু মোঃ ইসমাঈল নোমান, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা  নাছির উদ্দিন সিকদার সোহেল,  যুবলীগ নেতা এম সেলিম,  আওয়ামীলীগ নেতা জামাল আহাম্মদ মেম্বার, যুবলীগের সহ-সভাপতি লোকমান হাকিম,ছাত্রলীগ সভাপতি হেলাল উদ্দিন সিকদার,সাধারণ সম্পাদক লবা কর্মকার, ইউনিয়ন শ্রমিক লীগ আহ্বায়ক আবু তালেপ সিকদার,যুগ্ন আহ্বায়ক নুরুল হুদা,ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনিসুল ইসলাম আনিস,তাঁতীলীগ সভাপতি হানিফ ভুট্টো,জাফর আলম,তৈয়ব,মিজান,মেহেদী, মুর্শিদ প্রমুখ। প্রস্তুতি সভায় বক্তারা ঐ দিন ইউনিয়নের সকল অংঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্তিত থাকার জন্য আহ্বান জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.