এনরিকে কোচ হলে ‘পিএসজি ছাড়বেন’ নেইমার

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ বর্তমান কোচ উনাই এমেরিকে বরখাস্ত করে লুইস এনরিকেকে দায়িত্ব দেয়া হলে পিএসজি ছাড়বেন নেইমার। দলের মালিক নাসের আল-খেলাফিকে এমন ‘সতর্কবার্তা’ দিয়েছেন তিনি। স্প্যানিশ সাপ্তাহিক ম্যাগাজিন ডন ব্যালন এই তথ্য দিয়েছে।

ম্যাগাজিনটি তাদের এক প্রতিবেদনে দাবি করে, চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের কাছে হারার পর নেইমার আল-খেলাফিকে বলেছেন এমেরিকে যেন কম চাপ দেয়া হয়।

পিএসজি লিগ-১ এ ১২ পয়েন্টের ব্যবধানে শীর্ষে অবস্থান করছে। ফ্রেঞ্চ কাপেরও কোয়ার্টার ফাইনালে তারা। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে রিয়ালের কাছে ৩-১ গোলে হেরে গেছে। এরপরই মূলত পিএসজিতে এমেরির ভবিষ্যৎ শঙ্কায় পড়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.