সংবাদ বিজ্ঞপ্তিঃ
রেহানা চৌধুরী ভোলা জেলার চরফ্যাশনের কৃতিসন্তান।
একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে ভোলা জেলা থেকে মনোনয়ন প্রত্যাশী। তিনি সাংবাদিক ও কবি। বর্তমানে তার লিখা বেশকটি বই বজারে আছে। তারমধ্যে মেঘনা পাড়ের বাড়ি, বন্ধী রাজ কুমার, জনপ্রিয়তার মধ্যে অন্যতম। লেখকের গবেষনা মুলক অন্য আরেকটি বই ঔষধী গুনে ভরা মজাদার ভর্তার বই। দীর্ঘ দিন যাবত, জাতীয় কবিতা মঞ্চের ঢাকা মহানগরের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। সাংবাদিকতায় রয়েছে অনন্য কৃর্তিত্ব। বর্তমানে তিনি জাতীয় পর্যায়ে বিভিন্ন পত্রিকায় দায়িত্ব পালন করে যাচ্ছেন। ভোলাজেলায় ১৯৯৭ সালে প্রথম সংরক্ষিত মহিলা আসনে ৫নং লালমোহন সদর ইউনিয়ন পরিষদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ভোলা জেলায় এ্যাকশন এইড বাংলাদেশ এনজিও সংস্থায় দীর্ঘদিন কর্মরত ছিলেন। তৃনমুল থেকে বহু চড়াই উতরাই পার হয়ে যখন একটু নাথা উচুকরে দাড়ান ঠিক এমনই সময় ২০০১ সনে লালমোহনে বিএনপির মেজর হাফিজের ক্যাড়ারদের সেই সব বর্বরতায় সর্বশান্ত হয়ে যান তিনি। নির্যাতিত আওয়ামী লীগের এই ত্যাগী কর্মীর জীবনে নেমে আসে কাল বৈশাখী ঝড়। চাঁদা দিয়েও যখন এলাকায় থাকা অসম্ভব তখনই গ্রাম ছেড়ে তাকে চলে আসতে হল শহরে। তিন সন্তান কে হাতে করে শুরুহয় জীবন যুদ্ধ। রাজ পথে জীবন যুদ্ধে পিছু পাঁ হননি কখনো। আল্লাহর মেহের বানীতে সম্মানের সাথে মাথা উচুকরে বেঁচে আছেন এখনো। জাতীর জনক বঙ্গ কন্যাকে নিয়ে তার অসংখ্য লিখা কবিতা, গান রয়েছে। পেশাগত কাজে তিনি যথেষ্ট উদ্দোমী। সদয় হাসি খুশী মিষ্টি বাসী একজন মানুষ, একাদশ জাতীয় সংসদে তিনি ভোলা জেলার সংরক্ষিত মহিলা সদস্য হিসাবে একজন যোগ্য প্রার্থী হিসেবে ভোলাবাসী রেহানা চৌধুকে জাতীয় সংসদে সংরক্ষিত এমপি হিসাবে দেখতে চায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.