উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

ওয়ান নিউজঃ কোনো এলাকায় বাঁধ নির্মাণ করতে হলে এর প্রভাব কী হতে পারে সে বিষয়ে সুদূরপ্রসারী স্টাডি করার নির্দেশনা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্টাডি করে সাবধানে কাজে হাত দেয়ার তাগিদ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ জুলাই) একনেক সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান অনলাইন সংবাদ সম্মেলনে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন।

বৈঠকে খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্থকরণসহ ৬টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।

এগুলো বাস্তবায়নে ব্যয় হবে ১ হাজার ১৩৪ কোটি ৮৪ লাখ টাকা। তবে সংশোধিত প্রকল্পের ক্ষেত্রে শুধু বর্ধিত ব্যয়ের হিসাবটাই ধরা হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ হাজার ২৮ কোটি ৫১ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা (ঋণ ও অনুদান) থেকে ১০৮ কোটি ৩০ লাখ টাকা ব্যয় করা হবে।

মন্ত্রী বলেন- বাস্তবায়নের গতি নেই, আবারও বাড়ছে ব্যয় ও মেয়াদ বৃদ্ধির প্রস্তাবে দুটি প্রকল্পের ক্ষেত্রে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন- সমন্বয়হীনতা দূর করতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে হবে। প্রকল্পের মূল কাজ বাস্তবায়নে নজর দিতে হবে। সেই সঙ্গে পরিকল্পনা কমিশনকে রিভিউ করারও নির্দেশ দিয়েছেন তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.