উদ্বোধনীতে ৩৩ অভারে ১৮২ রান, লিটনের সেঞ্চুরি

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ জিম্বাবুয়ের বিপক্ষে সূচনাটা দারুণ করেছে বাংলাদেশ। দলকে উড়ন্ত শুরু এনে দিয়েছেন তামিম ইকবাল ও লিটন দাস। ইতিমধ্যে উদ্বোধনীতে ৩৩ অভারে ১৮২ রান তুলে ফেলেছেন এ জুটি। তামিম ৭৯ ও লিটন ১০২ রান নিয়ে ব্যাট করছেন।

শুক্রবার (৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে।টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক শন উইলিয়ামস। শিশিরের কথা ভেবে এ সিদ্ধান্ত নেন তিনি।

আগের দুই ম্যাচে টস জেতে বাংলাদেশ। প্রতিবারই প্রথমে ব্যাট নিয়ে জয় তুলে নেয় তারা। এবার হেরেও ব্যাট পান স্বাগতিকরা। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এ ম্যাচে জিতলে দেশের প্রথম অধিনায়ক হিসেবে ৫০ ওয়ানডে জয়ের কীর্তি গড়বেন মাশরাফি।

অধিনায়কের বিদায়ী ম্যাচে একাদশে আসে ৪ পরিবর্তন। বাদ পড়েন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। স্থলাভিষিক্ত হন নাঈম শেখ ও আফিফ হোসেন। এ নিয়ে দুজনের অভিষেক ঘটে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: শন উইলিয়ামস (অধিনায়ক), তিনাশে কামুনহুকামউই, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, রেজিস চাকাভা, রিচমন্ড মুতুমবামি, তিনোতেন্দা মাতুমবোদজি, ডোনাল্ড তিরিপানো, কার্ল মুম্বা ও চার্লটন টিসুমা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.