ঈদগড় সাংবাদিক ও লেখক পরিষদের ১ ৩ তম প্রতিষ্ঠিা বার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
এম.এইচ আরমান,
রামু উপজেলার বৃহত্তর সংগঠন ঈদগড় সাংবাদিক লেখক পরিষদের ১৩তম প্রতিষ্ঠ বার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ২৮জানুয়ারি বিকেলে ঈদগড় বাজার প্রাঙ্গনে সংগঠনটির প্রতিষ্ঠিাতা সভাপতি সাংবাদিক কামাল শিশিরের সভাপতিত্বে ও মোঃ ইব্রাহিম খলিলের সঞ্চালনায়,পবিত্র কোরআন তেলেয়াতের মধ্যে দিয়ে এ অনুষ্টান শুরু হয়ে চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপকুলিয় সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলার সভাপতি ও চ্যানেল এস প্রতিনিধি স ম ইকবাল বাহার চৌধুরী, মফস্বল সাংবাদিক ফোরামের কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক জসিম উদ্দীন জিহাদ।
এসময় বক্তরা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক” এ বিবেক যদি কখনো ভুল করে তা হলে পুরা জাতি কষ্ট পায়।আর যদি অনুসন্ধান করে সঠিক সাংবাদটি পরিবেশন করতে সক্ষম হয়, তাহলে সত্যের বিজয় সুনিশ্চিত ও বঞ্চিত মানুষেরা তাদের অধিকার ফিরে পান।
বক্তরা আরো বলেন, সাংবাদিকদের লিখনির উপরে ভর করে এলাকাবাসী ও দেশবাসী স্বপ্ন দেখেন দিন বদলের।বেশিভাগ সাংবাদিকরা বেতন পায়না তবুও তারা কষ্ট করে চলেন। বক্তরা বলেন,কিছু সাংবাদিকদের কারনে সব সাংবাদিকদের বদনাম করা ঠিকনা।সবাই মিলেমিশে পরস্পর পরস্পরের সহযোগীতার মাধ্যমে কাজ করলে সব কিছুই সহজ হয়ে যাবে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ঈদগড়
রেঞ্জ কর্মকর্তা এনামুল হক, রামু থানার এ এস,আই মোর্শেদ আলম, ঈদগড় ইউনিয়ন পরিষদের সদস্য
মোঃ আলমগীর হোছাইন,
এছাড়া আরো বক্তব্য রাখেন, ঈদগড় বদর মোকাম জামেয়া ফেরদৌসীয়া দাখিলা মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল ইসলাম, ঈদগড় সাংবাদিক ও লেখক পরিষদের সহ সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এইচ আরমান, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বদরুদ্দীন,
ঈদগড় বদর মোকাম দাখিল মাদ্রাসার শিক্ষক
মাওলানা ছৈয়দুল হক, বীর মুক্তি যোদ্ধা ডাক্তার সিরাজুল হক রেজা, বদর মোকাম জামেয়া ফেরদৌসিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা এম নুরুল আলম ফেরদৌসি,কবি হাসেম, সাংবাদিক আলা উদ্দিন, সাংবাদিক মো,শাহীন, সিনিয়র সহ সভাপতি মাওলানা ছৈয়দুল হক।
এসময় আরো উপস্থিত ছিলেন –
ঈদগড় সাংবাদিক ও লেখক পরিষদের
সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইউসুফ, সহ সাংগঠনিক সম্পাদক ওসমান সরওয়ার, সহ সাধারণ সম্পাদক আবদু রহমান, সহ সভাপতি আকতার আহমদ, সাংবাদিক জাফর ইকবাল,প্রচার সম্পাদক ফারুখ, সাংস্কৃতিক সম্পাদক আবুল বশর, ধর্ম বিষয়ক সম্পাদক কাউসার মৌলভি, তথ্য ও গবেষণা সম্পাদক রহমত হোছেন জিন্নাহ, সদস্য মুহাম্মাদ নুরুল আবছার, মোঃ হাশেম, মোঃ মিজান, আল আমিন, মুহাম্মদ রেজাউল করিম, ঈদগড় মেডিকেল সেন্টার হাসপাতালের এমডি মো,রুমেল, সহকারী এমডি মো, শাহজাহান, আইসি শাহাব উদ্দিন, ডাক্তার সাজ্জাদ হোসেন,প্রবাসী নুরুল আলম সোনা মিয়া, বিট কর্মকতা আবদু রহিম, ব্যবসায়ী জহির উদ্দিন সিকদার প্রমুখ। উল্লেখ্য, কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও অতিথিদেরকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। পাশাপাশি ঈদগড়ে স্বাস্থ্য সেবায় দীর্ঘ ২০ বছর ব্যাপক অবদান ডাক্তার সাজ্জাদ হোসেন, ঈদগড় মেডিকেল সেন্টার এন্ড হাসপাতালকে সম্মাননা ক্রেষ্ট ও চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টোকে প্রধান অতিথির ক্রেষ্ট প্রদান করা হয়

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.