ঈদগড়ে পুলিশের অভিযানে গাঁজাসহ ১ ব্যবসায়ী আটক
মাসেদুল হক আরমান.
কক্সবাজার রামুর ঈদগড়ে পুলিশের অভিযানে এলাকার চিহ্নিত গাঁজা ব্যবসায়ী মাদক সম্রাট আবু তাহের( ৪৮) গাঁজাসহ আটক হয়েছে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, মাদক বিরোধী অভিযানে রামু থানা অফিসার ইনচার্জ একে এম লিয়াকত আলীর নির্দেশে ঈদগড়ে দায়িত্বরত রামু থানা এ এস আই মোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ ২০ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ঈদগড় পূর্বরাজঘাট এলাকার মৃত মোজাহের আহমদের পুত্র আবু তাহেরকে গাঁজাসহ তার বাড়ী থেকে গ্রেফতার করা হয় । সে এলাকার চিহ্নিত গাঁজা ব্যবসায়ী। দীর্ঘ দিন ধরে গাঁজা বিক্রি করে এলাকার পরিবেশ নষ্ট করে চলেছে। তার বিরোদ্ধে নানা অভিযোগ রয়েছে। পবিত্র রমজান মাসেও থেমে নেই গাঁজা বিক্রি। উঠতি বয়সের যুবক থেকে শুরু করে বিভিন্ন পেশার লোকজনের নিকট সে নিয়মিত গাঁজা বিক্রি করে আসছে।তার কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। রামু থানা এ এস আই মোরশেদ আলম জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। যার নং-২৭/১৮।তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। দীর্ঘ দিনের গাঁজা ব্যবসায়ী আবু তাহেরকে আটক করায় এলাকায় স্বস্তির নিঃশ্চাস ফেলেছে সর্বস্তরের জন সাধারণ এবং রামু থানা ওসি একে এম লিয়াকত আলীসহ এ এস আই মোরশেদ আলমকে ধন্যবাদ জানান এলাকাবাসী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.