নীতিশ বড়ুয়া, রামু
ঈদগাঁহর জনসভায় রামু থেকে এমপি কমলের নেতৃত্বে যোগ দেবে লক্ষাধিক জনতা,
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারনায় সড়ক পথে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ ২৩ সেপ্টেম্বর কক্সবাজারের ঈদগাঁহ হাই স্কুল মাঠের জনসভায় যোগদান করবেন। উক্ত জনসভাকে সফল করতে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি ও রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলমের নেতৃত্বে রামুতে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপজেলার ১১ ইউনিয়নের ৯৯ ওয়ার্ডসহ গ্রাম পর্যায়ে প্রস্তুতি সভা, গাড়িযোগে পথ সভা সম্পন্ন করেছে। রামু উপজেলা থেকে নেতাকর্মীসহ লক্ষাধিক জনতা আজ রবিবারের জনসভায় যোগদান করবে বলে আয়োজকরা জানান।
রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম জানান, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশ গ্রহনে ঈদগাঁহ হাইস্কুল মাঠের জনসভাকে জনসমুদ্রে পরিনত করতে গত এক সপ্তাহ ধরে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপির নির্দেশে রামুর ১১টি ইউনিয়নের তৃণমূল পর্যায়ে প্রস্তুতি সভা, মিনিট্রাক যোগে পথসভা, গণসংযোগ ও স্বাগত মিছিল করেছে সংগঠনের নেতারা। এসময় কক্সবাজারের সদর ও রামু উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তোলে ধরা হয় এবং সফল সাংসদ সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বে আগামীতেও কক্সবাজার সদর-রামুতে উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রাখতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করা হয়। সে সাথে আজ রবিবারের জনসভায় যোগদানেরও আহবান জানানো হয়। তিনি জানান, ঈদগাঁহ’র জনসভায় রামু থেকে এমপি কমলের নেতৃত্বে এক হাজারের অধিক মোটর সাইকেল, পাঁচ শতাধিক সিএনজি অটোরিক্সা ও ইজিবাইক (টমটম) এবং তিন শতাধিক বাস, জীপ, ট্রাক, ছারপোকাসহ দুই হাজারের মতো গাড়ি বহর নিয়ে আমরা বামুবাসী জনসভায় যোগদান করবো। ইতোমধ্যে রামুর সকল গাড়ীসহ পার্শ্ববর্তী উখিয়া, টেকনাফ থেকেও গাড়ী ভাড়া করা হয়েছে। বেলা দুইটা থেকে গাড়ী গুলো পর্যায়ক্রমে নেতাকর্মী ও সর্বস্তরের জনতাকে জনসভাস্থলে পৌঁেছ দেবে। অনুরুপ ভাবে জনসভা শেষে সকলকে স্ব-স্ব স্থানে গাড়ী যোগে পৌঁছে দেয়া হবে।
রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক জানান, কক্সবাজার সদর ও রামু উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা কক্সবাজার থেকে ঈদগাঁহ পর্যন্ত মহাসড়কের দুইপাশে শেখ হাসিনার সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে এবং আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে কক্সবাজার-৩(সদর-রামু) আসনের সফল সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপির পক্ষ থেকে অসংখ্য বিলবোর্ড, ফেষ্টুন, ব্যানার তোলেছেন। তিনি জানান, রামু-কক্সবাজারে বর্তমান সরকারের সময়ে সাইমুম সরওয়ার কমল এমপি’র প্রচেষ্টায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তাই মন্ত্রী ওবায়দুল কাদের এমপিসহ কেন্দ্রীয় নেতাদের আগমনে কক্সবাজার-রামুর সর্বস্তরের জনতার মাঝে আনন্দের জোয়ার শুরু হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.