ঈদগাঁহতে দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরামের প্রস্তুতি সভা

 মিছবাহ উদ্দিনঃ

কক্সবাজার সদরের ঈদগাঁহতে দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরামের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কমিটির আয়োজনে ঢাকায় অনুষ্টেয় ‘সারা বিশ্বে হোক সাংবাদিকদের নিরাপদ স্থান শীর্ষক’ মহা সমাবেশে যোগদান ও কক্সবাজার জেলা কমিটি পূর্ণাঙ্গ করাসহ বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের লক্ষে এ সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঈদগাহ নিউষ্টার হোটেলের ২য় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের জেলা শাখার সেক্রেটারি ওসমান গণি ইলির সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন সাংবাদিক শফিউল আলম আজাদ। এতে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মিছবাহ উদ্দিন। উপস্থিত ছিলেন, সাংবাদিক এবিএম জমির, আলা উদ্দিন, মোঃ শাখাওয়াত হোসাইন প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.