এম শফিউল আলম আজাদঃ
ককসবাজার সদরের ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির আহ্বায়ক, ককসবাজার রেস্তোরেন্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ শফি আর নেই। ২৯ অক্টোবর বিকাল শোয়া ৪ টার দিকে সদর হাসপাতালের সিসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নলিল্লাহি——– রাজিউন। সে ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়া এলাকার মৃত মোঃ ইসলাম সওদাগরের ২য় পুত্র আওয়ামীলীগ নেতা সাবেক মেম্বার মোহাম্মদ রশিদের ছোট ভাই সাংবাদিক নুরুল আমিন হেলালীর বড় ভাই। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন । তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঈদগাঁও থানা শাখার সভাপতি শেফাইল উদ্দিন, সহ সভাপতি এম,শফিউল আলম আজাদ, সাধারণ সম্পাদক আবুহেনা সাগর,সহ সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আরফাত, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন, প্রচার ও দপ্তর সম্পাদক ওসমান গনি ইলি, নির্বাহী সদস্য মোজাম্মেল হক, মফিজুল ইসলাম মফি, কাউছার উদ্দিন শরীফ ,সাইমন সরওয়ার কায়েম।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.