এস. এম. তারেক:
কক্সবাজার সদরের ঈদগাঁও থানা প্রেসক্লাব কার্যালয় শুভ উদ্বোধন করেছেন উপমহাদেশের আধ্যাত্মিক প্রাণকেন্দ্র বায়তুশ শরফের সম্মানিত পীর, আন্জুমনে ইত্তেহাদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, লেখক ও গবেষক মওলানা আবদুল হাই নদভী।
রবিবার (৭ মার্চ) সন্ধ্যায় বায়তুশ শরফের পীর সাহেব ঈদগাঁও থানা প্রেসক্লাব কার্যালয়ে পৌঁছলে প্রেসক্লাব নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ফিতা কেটে তিনি প্রেসক্লাব কার্যালয়ের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং প্রেসক্লাবের সার্বিক সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন রাহবারে বায়তুশ শরফ। রাহবারে বায়তুশ শরফের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ঈদগাঁও থানা প্রেসক্লাব সভাপতি এস.এম.তারিকুল হাসান (তারেক), সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান আজাদের নেতৃত্বে সহ সভাপতি গিয়াস উদ্দিন, নুরুল আমিন হেলালী, সহ-সাধারণ সম্পাদক আজাদ মনছুর, সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দীন, অর্থ সম্পাদক এইচ এন আলম, দপ্তর,প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান মানিক, সদস্য বি.আর.হাশেমী বদরু, সদস্য কাফি আনোয়ার, নাছির উদ্দীন আল নোমান ও আনোয়ার হোছাইন। প্রেস ক্লাবের পরিদর্শন বইতে প্রেসক্লাবের সার্বিক সফলতা কামনা করে স্বাক্ষর করেন পীর সাহেব বায়তুশ শরফ। এসময় পীর সাহেব বায়তুশ শরফের অসংখ্য ভক্ত-মুরিদ উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠান সফল করতে সার্বক্ষণিক সহযোগিতা করেন বায়তুশ শরফের একনিষ্ঠ ভক্ত সাংবাদিক সেলিম উদ্দিন, সাংবাদিক নাছির উদ্দীন আল নোমান, আতিকুর রহমান মানিক, মাষ্টার নুরুল ইসলাম প্রমুখ।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.