মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, ঈদগাঁওঃ
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর শীর্ষ ডাকাত ও অস্ত্র মামলার আসামি আমান উল্লাহকে গ্রেফতার করেছে ঈদগাঁও থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত ২টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের সাতজূলা কাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ।
জানা যায়, ঈদগাও থানা অফিসার ইনচার্জ আব্দুল হালিমের নির্দেশে এস আই রেজাউল করিমের নেতৃত্বে একটি পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বর্নিত এলাকার পার্শ্ববর্তী তার শাশূরবাড়ী থেকে ডাকাত আমান উল্লাহকে গ্রেফতার করা হয় । ডাকাত আমান উল্লাহ ইসলামাবাদ সাতজুলা কাটা এলাকার মৃত জাফর আলমের ছেলে ।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাত আমান উল্লাহর বিরুদ্ধে অস্ত্র ,ডাকাতি সহ বিভিন্ন মামলা রয়েছে । সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.