ঈদগাঁও চাঁন্দেরঘোনায় কালবাট ব্রীজটি নির্মাণের নামে চলছে তামাশা

 

মোঃ মিছবাহ উদ্দিন

কক্সবাজার সদরের ঈদগাও ৪ নং ওয়ার্ডের আওতাধীন চাঁন্দেরঘোনা দরগামোরা সড়কে কালবাট ব্রীজ নির্মাণের নামে চলছে তামাশা।

প্রায় একমাস আগে শুরু হয়েছে ব্রীজটির নির্মাণ কাজ। যথাসময়ে তথা ২০ দিনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও প্রায় একমাস পেরিয়ে যাওয়ার পরেও নির্মাণকাজ অর্ধেকও শেষ হয়নি। লাগামহীন কালক্ষেপণের কারণে ভোগান্তিতে পড়েছে ছাত্র-ছাত্রী, রুগী, স্থানীয় লোকজনসহ হাজার হাজার পথচারীরা। ফলে চাপাক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। তাছাড়াও ২ নং বালি, কংক্রিটসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে কাজ চলছে বলেও অভিযোগ রয়েছে। এমতাবস্থায় বিষয়টি দ্রুত নির্মাণও অনিয়ম গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে অনুরুধ জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় কাঠ ব্যবসায়ী আমানউল্লাহ আমান জানান, গত বর্ষার মৌসুমে ভেঙ্গে গিয়েছিল রাস্তাটি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এলাকার লোকজনের সহযোগিতায় কাঠের ব্রীজ ও ভাঙ্গা মেরামত করেছিলাম। কিন্তু এই ব্রীজটি নির্মাণের নামে কালক্ষেপণ আমাদের জন্য অনেক কষ্ট হচ্ছে প্রতিনিয়ত।

ঈদগাও শাহ জব্বারিয়া মাদ্রাসার শিক্ষক মৌলভী নুরুল আজিম বলেন, আগামী রমজানের আগে ব্রীজ নির্মাণের কাজ শেষ না হলে মুসল্লি, ছাত্র-ছাত্রী, রুগীদের যাতায়াতে দূর্ভোগ বেড়ে যাবে।

এ ব্যাপারে ঠিকাদার গিয়াস উদ্দিন বলেন দ্রুত নির্মাণ কাজ শেষ করা হবে। তবে সিলেটি পাথর না পাওয়ায় ঢালাই দিতে পারছিনা বলে একটু দেরী হচ্ছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন প্রিন্স বলেন, কজটির নির্মাণকাজ যাতে দ্রুত শেষ করে সংশ্লিষ্টদের বলে দেওয়া হবে এবং অনিয়ম করলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.