ডেস্ক নিউজ:
ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করার জন্য পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যাংকিং সেবা পাঁচ দিন আংশিক বন্ধ থাকবে। প্রচলিত ধারা থেকে ইসলামিক ব্যাংকিংয়ে রূপান্তরের জন্য আগামী ৩০ ডিসেম্বর সন্ধা ৬টা থেকে ৪ জানুয়ারি রাত ১০টা পর্যন্ত সেবা বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে বলে জানা গেছে।
সার্কুলারে উল্লেখ করা হয়, কনভেনশনাল সিবিএস থেকে ইসলামিক সিবিএসে মাইগ্রেশন সম্পন্ন করার লক্ষ্যে ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৪ জানুয়ারি রাত ১০টা পর্যন্ত বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের (ব্যাচ), বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন), ডিজিটাল ব্যাংকিং (ইএফটি) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের (আরটিজিএস) লেনদেনে সাময়িক বিরতির বিষয়ে স্ট্যান্ডার্ড ব্যাংকের আবেদনে সম্মতি দেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.