ইসলামাবাদে জমি সংক্রান্ত বিরুধের জের হামলার ঘটনায় মামলা- আটক ১

 সংবাদদাতাঃ
কক্সবাজার সদরের ইসলামাবাদে জমি সংক্রান্ত বিরুধের জেরে সন্ত্রাসী হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় একজন আসামী আটক হয়েছে। আটকৃত জসিম উদ্দিন পোকখালী ইউনিয়নের ইছাখালী এলাকার নুরুল কবির প্রকাশ লাল মিয়ার পুত্র। গত ১৬ ডিসেম্বর তাকে নিজ এলাকা থেকে আটক করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। জানা যায়, ইসলামাবাদ টেকপাড়া এলাকার জাহানারা বেগম ও পোকখালী ইছাখালী এলাকার জসিম উদ্দিন গংয়ের সাথে ওয়ারেশী জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরুধের জেরে গত ৭ ডিসেম্বর প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক বসভিটায় প্রবেশ করে বাড়িঘর ভাংচুর করলে তাদেরকে বাধা প্রদান করায় বাদী জাহানারা বেগমের উপর নগ্ন হামলা চালায়। তখন তার শরীরের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হতে দেখে তার পুত্রবধু রাশেদা আক্তার তাকে উদ্ধার করার জন্যে এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারধর করে। এসময় বাড়িতে থাকা নগত ২৫ হাজার টাকা লুট করেছে সন্ত্রাসীরা। তাদের চিৎকার শোনে এলাকার লোকজন তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্তা নিতে ১২ ডিসেম্বর উল্লেখিত আসামীসহ ৩/৪ জন অজ্ঞাত আসামীর নামে থানায় মামলা করতে বাধ্য হয় ভূক্তভোগী পরিবার। এদিকে জসিম উদ্দিন গং হামলা-মামলার ঘটনা আড়াল করতে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ জাহানারা বেগমের। এমনকি পূণরায় হামলা ও মিথ্যা মামলায় জড়িয়ে দেবে বলেও হুমকি দিচ্ছে আসামীরা। তাই প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন ভূক্তভোগী পরিবার। এ বিষয়ে ঈদগাহ পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আসাদুজ্জামান বলেন, ইসলামপুর ইছাখালী থেকে জসিম উদ্দিন নামে একজন আসামী আটক করা হয়েছে। পরে তাকে নিয়মিত মামলার আসামী হিসাবে জেল হাজতে প্রেরণ করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.