ইদগড় সৌদি প্রবাসী মানব সেবা সোসাইটি উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান

আবদুর রশিদ নাইক্ষ্যংছড়ি থেকে।

সারা বিশ্বের পরিবেশ আজ বিপর্যয়ের সম্মুখীন।
এর প্রধান কারণ অবাধে বৃক্ষনিধন। তাই সবাইকে বৃক্ষরোপণ আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। বাংলাদেশকে সবুজ দেশে পরিণত করতে হবে।
এই এই শ্লোগানকে সামনে রেখে বুধবার (৪ সেপ্টেম্বর ) বিকাল ২ টায়
রামুর ঈদগড়ে সৌদি প্রবাসী মানব সেবা সোসাইটির উদ্দেগে বৃক্ষ রোপন অভিযান ২০১৯ সম্পন্ন করা হয়,
বদরমোকাম জামে মসজিদ ও কবরস্থানে চারা রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়
বিভিন্ন প্রজাতির ১৫০০ চারা রোপন করা হয় বদরমোকাম জামে মসজিদ ও কবরস্থানে এক হাজার চারাও ছগিরাকাটা নুরানী মাদরাসা ও কবরস্থানে পাঁচ শত চারা রোপন করা হয়
বৃক্ষ রোপন অভিযানে উপস্থিত ছিলেন বদরমোকাম জামে মসজিদ ও কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার আকতার আহম্মদ, নাজিম উদ্দীন মাতব্বর, বদরমোকাম মাদরাসা সহ সুপার, মাওলানা আমির আবদুল আজিজ মানিক,বদর মোকাম জামে মসজিদের ইমাম মাওলানা ছৈয়দুল আলম,ইদগড় সৌদি প্রবাসী মানব সেবা সোসাইটির পক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন বাস্তবায়ন করেন বিশিষ্ট সমাজ সেবক বনি আমিন, ডাঃমহসিন,
আবদুল হক,বোরহান উদ্দীন বাপ্পি,বেদার মিয়া
মোঃ ইউসুফ,সাজুয়ার কামাল,আনোয়ার হোসন।
ইদগড় সৌদি প্রবাসী মানব সেবা সোসাইটির সভাপতি নুরুল ইসলাম বলেন, শুধু গাছ লাগালে চলবে না, গাছের সঠিক পরিচর্যা করতে হবে। ইচ্ছামতো বন নিধন করা যাবে না। গাছ না থাকলে অক্সিজেন তৈরি হবে না। আর অক্সিজেন না থাকলে মানুষ বাঁচবে না। তাই গাছের মতো উপকারী বন্ধু আর নেই।

সাধারণ সম্পাদক মোঃ জুনায়েদ বলেন ‘মানবজাতি, বন্যপ্রাণী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশ্বব্যাপী বৃক্ষরোপণ আন্দোলন হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনও বিকল্প নেই। তবে গাছ লাগানো সহজ হলেও তা রক্ষা করা কঠিন এ জন্য স্থানীয়দের সচেতন হতে হবে। তাদেরই গাছগুলো রক্ষা করতে হবে।’’
সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ বলেন, আমরা সব সময় এলাকার অবহেলিত মানুষের পাশে থেকে তাহাদের দুদর্শা দূর করার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি।
আমরা সব সময় গরিব অসহায় শিক্ষা বঞ্চিত ছাত্র-ছাত্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করে যাব।
কর্মসূচীর উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বদর মোকাম জামে মসজিদের খতিব মাওলানা ছৈয়দুল হক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.