ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার প্রতিবাদে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের প্রতিবাদ সভা

মুমিনুল আলম মুমু, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:-

ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার প্রতিবাদে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে গ্রেনেড হামলায় নিহত ২৪ জন ও ৪০০ জনের অধিক আহতের প্রতিবাদে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস বিরোধী জনসভা চলাকালে ইতিহাসের জঘন্যতম এ হামলা চালানো হয়।

বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা সেদিন অল্পের জন্য এই ভয়াবহ হামলা থেকে বেঁচে গেলেও অপর ২৪ জন নিহত হন। এছাড়াও এই হামলায় আরো ৪শ’ জন আহত হন।

একুশে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে উপজেলা ছাত্রলীগ সভাপতি বদুর উল্লাহ বিন্দু সভাপতিত্বে প্রতিবাদ সভায় অনুষ্টিত হয়।

উক্ত অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তাসলিম ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, জেলা পরিষদ সদস্য ক্যনোওয়াং চাক, যুবলীগ সম্পাদক আলী হোসেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলি হোসাইন, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা ছাত্রলীগ নেতা ও সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মুমিনুল আলম মুমু, সহ ছাত্রলীগের নেতৃত্ববৃদ্ধ বক্তব্য রাখেন।

এ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল আজাদ, কলেজ ছাত্রলীগ নেতা ইশাদ, ইকবাল, উপজেলা ছাত্রলীগ অর্থ সম্পাদক রফিকুল ইসলাম উপজেলা ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ সেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.