ইজতেমায় নয়, দিল্লি ফিরে যাবেন মাওলানা সাদ : স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়ান নিউজঃ দিল্লির মাওলানা সাদ কান্ধলভি বিশ্ব ইজতেমায় যোগ দেবেন না বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি কাকরাইল মসজিদ থেকেই নিজ দেশে ফিরে যাবেন বলেও জানিয়েছেন তিনি।

দিল্লির এই মাওলানাকে নিয়ে তাবলিগ জামাতের মধ্যে বিরোধের প্রেক্ষিতে সচিবালয়ে দুই পক্ষের সাথে দীর্ঘ বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাওলানা সাদ সাহেব ইজতেমায় যাবেন না। সুবিধাজনক সময়ে তিনি দেশ থেকে চলে যাবেন। তিনি কাকরাইল মসজিদেই আপাতত থাকবেন।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.