আস্থা প্রকল্প কক্সবাজারের উদ্যোগে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে যুব সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি

প্রায় চার শতাধিক কিশোর-কিশোরীর উপস্থিতিতে আস্থা প্রকল্পের উদ্যোগে রামু
খিজারী উচ্চ বিদ্যালয়ের হল রুমে ‘যুব সমাবেশ’ অনুষ্ঠিত হয়। নেদারল্যান্ডস
এম্বাসির অর্থায়নে, ইউএনএফপিএ এবং আইন ও সালিশ কেন্দ্রের
সহযোগিতায়, কক্সবাজার জেলায় ইপসা এই সমাবেশের আয়োজন করে। যুব
সমাজকে নারী নির্যাতনের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতন করতে এবং নারী ও
কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রধান শিক্ষক মোঃ
শহিদুল্লাহর সভাপতিত্বে আয়োজিত হয় এই ‘যুব সমাবেশ’।
সমাবেশে ১৪ থেকে ১৮ বছর বয়সী রামু খিজারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের
মধ্যে ৫০ জন স্বেচ্ছায় নিজেদের নাম ও যোগাযোগের ঠিকানা দেয় যাতে
এলাকায় কোন নারী নির্যাতনের ঘটনার খবর পাওয়া মাত্র তারা সকলে দলগতভাবে তা
প্রতিরোধে ভ‚মিকা রাখতে পারে।
সমাবেশে কিশোর-কিশোরীরা বাল্য বিবাহের ক্ষতিকর দিক ও প্রতিকার বিষয়ে
উপস্থিত বক্তব্য রাখে এবং নারী ও শিশুর নির্যাতন প্রতিরোধে কিশোর কিশোরির
করণীয় নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাই থোয়াইহলা চৌধুরী,
সহকারী কমিশনার ভ’মি , রামু, শিরিন ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,
রামু ।
এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদুল আলম,চেয়ারম্যান ফতেখাঁরকুল ইউনিয়ন,
ইমতিয়াজ উদ্দিন,এস আই, রামু থানা, কক্সবাজার, মোঃ শহিদুল্লাহ, প্রধান
শিক্ষক, রামু খিজারী উচ্চ বিদ্যালয়, সুমন কান্তি দাশ , উপজেলা মাধ্যমিক শিক্ষা
অফিস প্রমুখ।
ইমতিয়াজ উদ্দিন, এস আই রামু থানা বক্তব্যে বলেন, “ আমাদের সমাজে অহরহ শিশু
নির্যাতনের ঘটনা ঘঠে। তিনি এই সমস্ত কাজে সহায়তার ১০৯ এবং আইনী
সহায়তার জন্য ১৬৪৩০, পুলিশের সহায়তার জন্য ৯৯৯ নাম্বারে কল করার জন্য অনুরোধ
করেন ।
সহকারী কমিশনার ভূমি বক্তব্যে বলেন, “ আমাদের দৈনন্দিন কাজে মেয়েদের
প্রতিনিয়ত চলাফেরা করতে হয়, কিন্তু তারা এই সময় বিভিন্ন ধরনের প্রতিকুল
বাধার সম্মুখিন হন, আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে এই বাধা প্রতিহত করি,
তবে সমাজ থেকে নারী ও শিশুর প্রতি নির্যাতন অনেকাংশে কমে যাবে ”।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদুল আলম, চেয়ারম্যান ফতেখাঁরকুল
ইউনিয়ন, শিরিন আকতার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ইউএনএফপিএ-এর
জেলা সহায়ক এসএম ইকবাল হোসেন, আস্থা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ
জসিম উদ্দিন, এসএমও ইকবাল হোসেন, ছাত্র প্রতিনিধি সাহেদুল ইসলাম,
সাহাদাত আকিব, ছাত্রী প্রতিনিধি শিবলী বড়–য়া প্রমুখ।

অনুষ্ঠানে সকল অংশগ্রহণকারী নারী ও কন্যা শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক
সহিসংতা প্রতিরোধে শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান মোঃ আবুল
কালাম, সহকারী শিক্ষক , রামু খিজারী সরকারী উচ্চ বিদ্যালয়, কক্সবাজার।
পরিশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গিকার ব্যানারে মন্তব্য প্রদানের মাধ্যমে যুব
সমাবেশ সমাপ্তী ঘোষনা করেন এবং এই ধরনের উদ্যেগ গ্রহনের জন্য ইপসা, আইন
ও সালিশ কেন্দ্র এবং ইউএনএপপিএ’কে ধন্যবাদ জ্ঞাপন করেন ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.