আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করুন -স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

কক্সবাজারের টেকনাফে আত্মসমর্পণ করেছে ১০২ ইয়াবা ব্যবসায়ী

মোঃ নেজাম উদ্দিন কক্সবাজার ।
আপনারা আল্লাহর কাছে ক্ষা চান এলাকাবাসীর কাছে ক্ষমা চান তারপর আইনের কাছে আত্মসমর্পণ করুন। নয়তো আল্ল্হ আপনাদের ক্ষমা করবেন না । আপনারা যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন । এ থেকে বাচতে হলে ইয়াবা ব্যবসা বন্ধ করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী মাদবলকের বিরোদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন যারা মাধকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না । বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
অবশেষে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ীরা। শনিবার ১২টায় টেকনাফ পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত আত্মসমর্পণ অনুষ্ঠানে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম এর কাছে ইয়াবা ও অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছে ১০২ জন ইয়াবা ব্যবসায়ী তাদের মধ্যে ২৯জন ইয়াবা গড়ফাদার। আইজিপি সকল আত্মসমর্পকারীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আত্মসমর্পণের পর তাদেরকে আনুষ্ঠানিকভাবে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। ৩লাখ ইয়াবা, ৩০টি অস্ত্র জমা দিয়েছে আত্মসমর্পকারীরা।
আত্মসমর্পণের পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দুই শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। তারা হলেন- টেকনাফর সদরের ইউপি সদস্য বহুল আলোচিত এনামুল হক ও মোঃ সিরাজ।
প্রক্রিয়ায় তারা বলেন, ইয়াবা পুরো দেশের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। এতে দেশের নতুন প্রজন্মর চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। এই অপরাধের আমরা দায়ী। অন্যদিকে ইয়াবা ব্যবসার কারণে টেকনাফসহ পুরো কক্সবাজার জেলার মানুষ সারা দেশের মানুষের কাছে ছোট হয়ে আছে। যেখানে যাই টেকনাফের মানুষ পরিচয় দিলেও আমাদের ঘৃণা করা হয়। এমনকি কোথাও হোটেল ও বাসা ভাড়া নিতে গেলে আমাদের তা দেয় না। আমাদের সন্তানদের ভর্তি করাতে গেলে ভর্তি করা হয় না। এটা বড়ই কষ্টের এবং লজ্জার। এসব কিছু বুঝতে পেরে আমরা দেশকে ইয়াবার আগ্রাসন থেকে বাঁচাতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছি। যারা এখনো আত্মসমর্পণ করেনি তাদেরও আত্মসমর্পণ করার আহ্বান জানাচ্ছি। একই সাথে আমাদেরকে ক্ষমা করে স্বাভাবিক জীবনের ফেরা সুযোগ দেয়ার জন্য প্রশাসনের কাছে আকুতি জানাচ্ছি।
তারা আরো বলেন, বিজিবি, পুলিশ, র‌্যাব ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করলে ইয়াবার আগ্রাসন বন্ধ হয়ে যাবে। সীমান্তে যৌথভাবে টহল দেয়া হলে কোনোভাবেই ইয়াবা বাংলাদেশে ঢুকতে পারবে না।
কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম সভাপতিত্ব চলমান এই আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। প্রধান আলোচক হিসেবে ছিলেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম।
বিশেষ অতিথি – চট্টগ্রাম রেন্ঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইম) মোহাম্মদ আবুল ফয়েজ, কক্সবাজার জেলার চারটি আসনের সংসদ সদস্য জাফর আলম, আলহাজ্ব আশেকউল্লাহ রফিক, আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, শাহীন আক্তার চৌধুরী, বিজিবি’র রিজিওনাল চীফ, ব্যাটালিয়ন চীফ, জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুুজিবুর রহমান রহমানসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের বিপুল সুধী উপস্থিত রয়েছেন।
আত্মসমর্পণকারীদের ইয়াবা ব্যবসায়ীদের দেয়া হয়েছে নয় শর্ত।
শর্তগুলো হলো-
১. নিজের হেফাজতে থাকা সকল ইয়াবা ও অবৈধ অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করতে হবে।
২. আত্মসমর্পণের আগে দায়ের হওয়া মামলা ও বিচার কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।
৩. ইয়াবা ব্যবসায় নিজের/পরিবারের সদস্য বা আত্মীয়-স্বজনের নামে-বেনামে অর্জিত সকল সম্পদ দুদক, সিআইডির মানি লন্ডারিং শাখা ও এনবিআরের মাধ্যমে যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
৪. আত্মসমর্পণ পক্রিয়ায় দায়ের হওয়া মামলায় সরকারের অনুমতি সাপেক্ষে সহায়তা প্রদান করা হবে।
৫. যে সকল মাদক ব্যবসায়ী এখনো সক্রিয় তাদের ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করতে হবে।
৬. আইনি পক্রিয়ায় মুক্ত হলে স্বাভাবিক জীবনে ফেরার পাশাপাশি নিজ নিজ এলাকায় মাদকবিরোধী কর্মকাণ্ড করতে হবে।
৭. ভবিষ্যতে কখনো মাদক ব্যবসা সংক্রান্ত অপরাধে জড়িত হওয়া যাবে না।
৮. আত্মসমর্পণ প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে যে মামলাটি রুজু হবে, সরকারের অনুমতি সাপেক্ষে তাদেরকে আইনগত সুবিধা প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে।
৯. মাদক ব্যবসার মাধ্যমে নিজের পরিবারের আত্মীয় স্বজনের নামে ও বেনামে অর্জিত সকল স্থাবর, অস্থাবর সম্পত্তি যাচাইয়ের জন্য দুদক, (সিআইডিমানিলন্ডারিং শাখা) এনবিআরসহ সংশ্লিষ্ট সরকারি সকল সংস্থার নিকট তাদের তথ্যাদি প্রেরণ করা হবে। সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে তাদের অর্জিত সকল স্থাবর, অস্থাবর সম্পত্তি যাচাই সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবেেএদিকে নিজেরা আত্মসমর্পণ না করলেও ঠিকই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সরকারের বিভিন্ন বিভাগের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ীরা।
শনিবার সকালে টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে শুরু হওয়া আত্মসমর্পণ অনুষ্ঠানে দর্শক সারির দ্বিতীয় লাইনে চেয়ারে বসে থাকতে দেখা গেছে তালিকাভুক্ত ইয়াবা কারবারি জাফর আহমদকে।
তিনি টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা অাওয়ামী লীগের সহসভাপতি। অনুষ্ঠানে জাফর আহমদের ছেলে টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া রয়েছেন।তিনিও তালিকাভুক্ত।এ ছাড়াও অনেক ইয়াবা কারবারি ওই অনুষ্ঠানে উপস্থিত দেখা গেছে।
তবে, আত্মসমর্পণ অনুষ্ঠানে আব্দুর রহমান বদি উপস্থিত হননি।
কক্সবাজার জেলা ছাত্রলীগ এর সভাপতি ইশতিয়াক আহমদ জয় তার ফেইজবুকে লিখেন
এ যেন ভানুমতির খেল ॥▪️▪️তালিকায় নাম থাকা সত্ত্বেও কোন এক অদৃশ্য কারনে আত্মসমর্পণ প্রক্রিয়ার বাইরে রয়েছেন টেকনাফ সীমান্তের অনেক বড় বড় ইয়াবা কারবারি বা গডফাদারেরা।স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সর্বশেষ তালিকা অনুযায়ী শীর্ষ ৭৩ ইয়াবা কারবারির মধ্যে প্রথম ১০ জনের কেউই আগামীকাল শনিবারের আত্মসমর্পণ অনুষ্ঠানে আত্নসমর্পন করছেন না।ঠিক কোন কারনে কেন তাহারা আত্নসমর্পন করছেন না এই প্রশ্নের উত্তর জানেন না কেউই!!৭৩ জন ইয়াবা গডফাদারদের এই তালিকায়
শীর্ষে অর্থ্যাৎ প্রথম দশজনের মধ্যে…এক নম্বরে রয়েছেন টেকনাফের সাবেক সাংসদ এজাহার মিয়া কোম্পানীর পুত্র আবদুর রহমান বদির নাম।দ্বিতীয় অবস্থানে রয়েছে টেকনাফের শীলবনিয়ার হানিফ ডাক্তারের পুত্র সাইফুল করিম ওরফে হাজী সাইফুলের নাম।তৃতীয় অবস্থানে রয়েছে সাবেক বিএনপি নেতা টেকনাফের বর্তমান উপজেলা চেয়ারম্যান জাফর আলমের নাম।চতুর্থ স্থানে রয়েছে সাবেক এমপি আবদুর রহমান বদির আপন সহোদর আবদুস শুক্কুরের নাম।পাঁচ নম্বরে রয়েছে সাবেক এমপি বদির আরেক সহোদর টেকনাফ পৌরসভার বর্তমান প্যানেল মেয়র মৌলভী মুজিবুর রহমানের নাম।সীমান্তের একাধিক ইয়াবা সিন্ডিকেটের নেতৃত্বদান কারী মৌলভী মুজিব এখন প্রকাশ্যে দিব্যি ঘোরাফেরা করে বেড়াচ্ছেন।
তালিকায় এরপরে..ষষ্ঠ অবস্থানে রয়েছে টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদের ছেলে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শাহজাহান মিয়ার নাম।তালিকায় এরপরে দিকে রয়েছেন..টেকনাফ উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মৌলভী রফিক উদ্দীন ও তাঁর আপন সহোদর বাহারছড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দীনের নাম।শীর্ষ দশের শেষের নামটি খুব সম্ভবত টেকনাফ পৌরসভার জালিয়া পাড়ার ইয়াবার লগ্নিকারক ও হুন্ডিসম্রাট হিসেবে খ্যাত জাফর আহমদ ওরফে টিটি জাফর।যতদূর জানি …তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা শুধু মাত্র হাজী সাইফুল ছাড়া বাকী সবাই অর্থ্যাৎ জাফর চেয়ারম্যান,মৌলভী মুজিব,আবদুর শুক্কুর,জাফর চেয়ারম্যানের পুত্র শাহাজান মিয়া,শামলাপুর ইউনিয়নে আপন দুই সহোদর মৌলভী রফিক ও মৌলভী আজিজ সহ টিটি জাফরদের মতোন গডফাদারেরা সকলেই কক্সবাজার শহর কিংবা টেকনাফের মধ্যে প্রকাশ্যেই ঘোরাফেরা করে বেড়াচ্ছেন।গডফাদারের তালিকায়..শীর্ষে অবস্থান করা এই বিশাল সংখ্যাক ইয়াবা গডফাদারদের আত্নসমর্পন অনুষ্ঠান প্রক্রিয়ার মূল পর্বের বাইরে রেখে ইয়াবা নির্মুল কতটা সম্ভব কিংবা আদৌ সম্ভব কিনা তানিয়ে বড় ধরনের সংশয় থেকে যায়!অনেকেই বলছেন. শীর্ষ কারবারীদের আত্নসমর্পনের আওতায় না আনলে পুরো প্রক্রিয়াটি একটি “আইওয়াশের” অনুষ্ঠানে পরিনত হবে।যাইহোক..ব্যক্তিগতভাবে আমি সবসময় আশাবাদীদের দলে।প্রত্যাশা করছি,সব সংশয়কে পেছনে ফেলে যথাযত নিয়ম অনুসরণ করে একটি স্বচ্ছ ও কার্যকর সময়পোযুগী আত্নসমর্পন প্রক্রিয়া অনুষ্ঠানের গৌরবগাঁথা গল্প ইতিহাসের পাতায় ঠাঁই করে নেবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.