আবদুল কাইয়ুম :
আলোকিত বাংলাদেশে গড়তে মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে টেকনাফ মডেল পাইলট উচচ বিদ্যালয়ের শিক্ষার্থীরা লাল কার্ড প্রদর্শন করে শপথ নেন।
শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় বিদ্যালয় মাঠে লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল পরিচালনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল বশরের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা টেকনাফে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লাল কার্ড ও সবুজ কার্ড প্রদর্শন এবং শপথ বাক্য পাঠ করান লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ মডেল পাইলট উচচ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমদুর রহমান, সহকারী শিক্ষক তপন কান্তি পাল, দিলীপ কুমার দাশ, মুজিবুর রহমান খোকন, টেকনাফ পৌর প্রেসক্লাবের সম্পাদক আব্দুস সালাম, সাংবাদিক ইউনিটির সম্পাদক নূরুল হোসাইন, প্রথম আলোর বন্ধুসভার টেকনাফের উপদেষ্টা আব্দুল মতিন ডালিমসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এই অনুষ্ঠান তিন ধাপে ভাগ করা হয়েছে শিক্ষার্থীরা মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, ধর্ষণ ও দূর্নীতিকে লাল কার্ড প্রদর্শন করে অন্যায়কে না এবং দেশপ্রেম, মানবতা ও সত্যবাদিতাকে সবুজ কার্ড প্রদর্শন করে হ্যাঁ বলা। পরে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান কাওসার আলম সোহেল। শপথ বাক্যে, নিয়মিত পড়াশুনায় যোগ্য নাগরিক গড়ে তোলা, মিথ্যা কথা না বলা, গুরুজনদের সম্মান করা, ধুমপান বা মাদককে না বলা, ছেলে ২১ ও মেয়ে ১৮ বছরের পূর্বে বিয়ে না করা জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং বাল্য বিবাহ, যৌতুক, দূর্নীতি ও নকলকে চিরদিনের জন্য বিদায় জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপার্চায অধ্যাপক ড.আ.স.ম আরেফিন সিদ্দিক মুঠোফোনে সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা হচ্ছ আগামী দিনের ভবিষ্যৎ। এ তরুণ সারাদেশে যেভাবে প্রচারণা চালাচ্ছে, তাতে করে সমাজের মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, ধর্ষণ ও দূর্নীতিকে লাল কার্ড প্রদর্শন আর অন্যায়কে না এবং দেশপ্রেম, মানবতা ও সত্যবাদিতা কে সবুজ কার্ড প্রদর্শনে হ্যাঁ বলা হয়েছে। আসুন আমরা সকলেই তার পথকে অনুসরণ করি।
অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, প্রায় তিন বছরের টিফিন না করে জমানো টাকা নিয়ে গত ৮মার্চ বাংলাদেশের উত্তরের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া মাগুরমারী চৌরাস্তা পমিজ উদ্দিন দাখিল মাদরাসা ও সাকোয়া উচ্চ বিদ্যালয় থেকে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, ধর্ষণ ও দূর্নীতি প্রতিরোধ কার্যক্রম শুরু করে শনিবার ছয় মাস পূর্ণ হয়ে কক্সবাজার জেলার সর্বদক্ষিণের টেকনাফ মডেল পাইলট উচচ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাধ্যমে লাল কার্ড প্রদর্শন ও শপথ বাক্য পাঠ করে কার্যক্রমের সমাপ্তি করেছি। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
তিনি আরো বলেন, বাংলাদেশের চালিকাশক্তি হচেছ তরুন সমাজ। সেই তরুন সমাজই যখন মাদকের ভয়াল থাবায় আক্রান্ত হয়ে অন্ধকারে নিমজ্জিত হচেছ, তখনই মাদকের বিরুদ্ধে মশাল হাতে আমি এগিয়ে এসেছি। সারা দেশে মাদক বিরোধী অভিযাত্রা শুরুর আগেই থেকে আমি মাদক বিরোধী বার্তা নিয়ে দেশের পথে প্রান্তরে ঘুরছি।
উল্লেখ্য, ২০১১ সালের ২৪ মে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল কুমিল্লার দাউদকান্দি উপজেলার পশ্চিম নোয়াদ্দা গ্রামের বাসিন্দা। সে টিফিন না খেয়ে জমানো টাকা ও ছোট বোন ফারজানা সুমীর সেনা কল্যাণে বৃত্তি ও কানের দুল বিক্রির টাকা দিয়ে সংগঠন প্রতিষ্ঠা করেন। এটি প্রতিষ্ঠার পর থেকেই সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষরোপন, মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করে আসছে। তারই ধারাবাহিকতায় একটানা সারা দেশে কর্মসূচী পালন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.