আর্থিক লেনদেন ‘নগদ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ওয়ান নিউজ ডেক্সঃ বাংলাদেশ পোস্ট অফিসের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বিকেলে গণভবনে তিনি ডিজিটাল এই অর্থনৈতিক কার্যক্রমের উদ্বোধন করেন।

তৃণমূলের ব্যাংকিং সুবিধা বঞ্চিত মানুষের মাঝে আর্থিক লেনদেনের বৈধ সুবিধা দিতে ডাক বিভাগ এই সার্ভিস চালু করেছে।

এই সার্ভিসের মাধ্যমে যে কেউ কম খরচে দ্রুত ও নিরাপদে আর্থিক লেনদেন করতে পারবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.