নিজস্ব প্রতিবেদকঃ
আরার গিইন আরা হাইধ্যে এহনো সরকার বা জনপ্রতিনিধি খাদ্য সামগ্রী বা ত্রান ন-দে! কথার চলে আক্ষেপ নিয়ে অভিযোগ করে কথাটি বলেছেন কক্সবাজারের দক্ষিণ টেকপাড়া পল্লবী লেইন সমাজ কমিটির উপদেষ্টা নওশাদ হোসেন। তিনি বলেন, করোন ভাইরাসের কারনে কক্সবাজারের পৌরসভার প্রথম লকডাউন এলাকা হচ্ছে এই পল্লবী লেইন সমাজ এলাকা। কারন অধ্যাপক সোলাইমান এর আম্মা মোসলেমা খাতুন এখানে তার মেয়েরে বাসায় থাকার কারনে জেলা প্রশাসন এলাকাটি প্রথম লকডাউন ঘোষনা করে। এরপর থেকে এলাকার মানুষ আতংকে ঘর থেকে বের হয়নি আজ অবধি। করোনা’র প্রাদুর্ভাব এ অনেক দিন মজুর দরিদ্র বাড়িতে খাওয়া বন্ধ হয়ে গেছে। মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্ত পরিবারেও একই অবস্থা। দরিদ্ররা চাইতে পারলেও মধ্যবিত্তরা লজ্জায় ত্রাণও চাইতে পারেন না। এ দুর্যোগের সময়ে কক্সবাজাওে পল্লবী লেইন সমাজ এলাকার গৃহবন্দী কর্মহীন ও দরিদ্র মানুষের সবার আগে খাদ্য সহায়তা দেয়া একজন জন প্রতিনিধির কাজ, কিন্তু আজ তারা দায়সারা। তাদের দেখা মিলেনা। জেলা প্রসাশন বা জনপ্রতিনিধিরা এখনো পর্যন্ত কোন ধরনের খাদ্য সামগ্রী বা ত্রান এলাকার অসহায় মানুষদের মাঝে পৌছাতে পারেননি।
সমাজ কমিটির সভাপতি বেলাল হোসেন জানান, এই সমাজে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মিলিয়ে প্রায় ৩০০ পরিবার রয়েছে আজ অবধি কোন জনপ্রতিনিধি বা জেলা প্রসাশন থেকে ত্রান সামগ্রী আসেনি ফলে এলাকার অসহায় গরীব লোকেরা মানবেতর জীবন যাপন করছে। লক্ডাউন উপেক্ষা করে তারা পারছেনা ঘর থেকে বের হতে, পারছেনা কাজ করে আয় উপার্জন করতে। তিনি আরো জানান, গত ১৩ এপ্রিল এলাকায় সমাজ কমিটির পক্ষ থেকে একটি তহবিল করে প্রায ৮৫ অসহায় পরিবারকে চাল,চনারডাল, তৈল, পিয়াজ বুট,সাবান,চিনি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। আমরা সমাজ কমিটি পক্ষ থেকে এই ধারাবাহিকতা চলামান রাখবো ইনশাআল্লাহ।
পল্লবী লেইন এলাকার কামরুজ্জামান বলেন, আমাদের এলাকায় গত মাসের ২৪তারিখ থেকে লকডাউন ঘোষনা করা হয়েছে আমরা বের হতে পারি নাই তার পরেও স্থানীয় সরকার বা জনপ্রতিনিধিরা আমাদের কারো খোজখবর নেয়নি। এই এলাকায় এমন লোক আছে যারা দৈনিক ইনকাম করে জীবন যাপন করে তাদের অবস্থা খুবই খারাপ হচ্ছে দিন দিন।
এদিকে কক্সবাজার পৌসভার ৮নং কাউন্সিলর রাজ বিহারী দাশের সাথে কথা বলতে বেশ কয়েকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি প্রতিবেদকের।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.