আমিরাতের বিপক্ষে ১১৫ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিস
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ জিম্বাবুয়ের হারারেতে ২০১৯ বিশ্বকাপের কোয়ালিফায়ারের প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১১৫ রানে অলআউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিস। টসে জিতে ওয়েস্ট ইন্ডিসকে ব্যাট করার আমন্ত্রণ জানায় সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক রোহান মোস্তফা। তাঁর ফিল্ডিং করার সিদ্ধান্ত যে ভুল ছিল না তা প্রমাণ করছে আমিরাতের বোলাররা।
ওয়েস্ট ইন্ডিসের ক্রিস গেইল, ইভান লুইস, মারলোন স্যামুয়েল কিংবা তরুণ জেসন মোহাম্মদ, শাই হোপরা দাঁড়াতেই পারেনি আরব আমিরাতের বোলারদের সামনে। দলের পক্ষে সবচেয়ে বেশি রান শিমরন হেটমায়ারের। তিনি ৪৩ বল খেলে এক চারের সুবাদে ২০ রান করতে সক্ষম হন। এর বাইরে গেইল ১৬, স্যামুয়েল ১৫ এবং লুইস ১০ রান করেন। বাকিরা কেউ আর ১০ কোটায় পৌঁছাতে পারেনি।
আমিরাতের পক্ষে সবোর্চ্চ ৪ উইকেট নেন ইমরান হায়দার। এছাড়া মোহাম্মদ নাভিদ এবং আমিরাত অধিনায়ক রোহান মোস্তাফা ২টি করে উইকেট নেন। তবে আমিরাতের পক্ষে প্রথম আঘাতটি হানে দলের হয়ে প্রথম বল করতে আসা মোহাম্মদ নাভিদ। তিনি ওয়েস্ট ইন্ডিসের দুই ওপেনার ক্রিস গেইল ও ইভান লুইসকে সাজঘরে পাঠান।
ওয়েস্ট ইন্ডিস ক্রিকেট তাদের সোনালী অধ্যায় পেরিয়ে এসেছে । তারই ফলশ্রুতিতে টেস্ট ও এক দিনের ম্যাচে বিবর্ণ দ্বীপ রাষ্ট্রটি। নতুন আঙ্গিকে ২০১৯ সালে শুরু হতে যাওয়া ইংল্যান্ড বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ড ও এক থেকে আট নম্বর র্যা ঙ্কিংয়ে থাকা দলগুলো সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। কিন্তু বিশ্ব ক্রিকেটের এক সময়কার পরাশক্তি ওয়েস্ট ইন্ডিস নির্দিষ্ঠ সময়ের মধ্যে সেই যোগ্যতা অর্জন করতে পারেনি।
তারই অংশ হিসেবে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ালিফায়ার খেলতে অবস্থান করছে দলটি। এর আগে বিশ্বকাপ কোয়ালিফায়ারের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে বাজেভাবে হেরেছে দলটি।
তবে ওয়েস্ট ইন্ডিসকে অল্পরানে বেঁধে রাখলেও সংযুক্ত আরব আমিরাত জিততে পারবে কিনা বলা যাচ্ছে না। দলীয় ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে ইতিমধ্যে কাঁপছে আমিরাত। সর্বশেষ খবর অনুযায়ী জিতলে হলে সংযুক্ত আরব আমিরাতকে ৩৭ ওভারে করতে হবে ৭৯ রান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.