আবারো সক্রিয় হয়েছে মানব পাচারকারী সেন্ডিকেটঃ শুরু হয়েছে মানব পাচার!

সাগর পথে মানব পাচার করে ওরা ৮৭ দালাল
‌নিজস্ব প্র‌তি‌বেদকঃ
কক্সবাজারের উখিয়ার সমুদ্র চ্যানেল দিয়ে সাগর পথে আবারো মালয়েশিয়া মানব পাচার শুরু হয়েছে । রোহিঙ্গা সহ ৮৭ জন দালাল মানব পাচারের সাথে জড়িত থাকার অভিযোগ থাকলেও অনেকই থেকে গেছে ধরা ছোঁয়ার বাইরে। কিছু কিছু দালাল পুলিশের হাতে আটক হলেও তারা আইনের ফাক ফোকর দিয়ে জামিনে এসে আবারো পুরুদমে ব্যবসা চালিয়ে যাচ্ছে।  এদিকে মালয়েশিয়া থেকে এসে মালয়েশিয়া পাচারের জন্য লোকজন জড়ো করছে গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম জুমছড়ি নুরুল রফিকের পুত্র শাহিন ও তার ভাই জাহেদ প্রকাশ (আঙ্গুর)। শাহিন সমুদ্র পথে মালেশিয়া গিয়ে হামিদ মাঝি সহ অনেক বড় বড় দালালদের সাথে তার সখ্যতা গড়ে উঠে।   জানা যায় গর্জনিয়ার নতুনবাজারের আলী আহমদ এর মানব পাচার এর সাথে যুক্ত থাকার কথা সবার জানার  পরও প্রশাসন কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে না বলে এলাকাবাসী সুত্রে জানা যায়। অপরদিকে
উখিয়া থানা পুলিশ ও ইনানী পুলিশ ফাঁড়ির  নেতৃত্বে সম্প্রতি সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে শতাধিক ভিকটিম উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ একাধিক মামলা দায়ের করে। পুলিশের মত অন্য বাহিনীর লোকেরা তৎপর থাকলে মানব পাচার প্রতিরোধ সম্ভব হত এমন অভিমত সচেতন মহলের।
অনুসন্ধানে জানা যায়, বিগত দিনে হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মালয়েশিয়া পাচার করেছে দালালেরা । তৎমধ্যে কয়েক শতাধিক মানুষ এখনো নিখোঁজ রয়েছে বলে অভিযোগ আছে । স্বজন হারাদের আহাজারীতে গ্রাম গঞ্জের পরিবেশ ভারী হয়ে উঠলেও দেখার কেউ নেই।  পুলিশ, বিজিবি, কোষ্টগার্ড সহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কড়া নজরদারী না থাকায় উপজেলার জালিয়া পালং ইউনিয়নের দীর্ঘ ২৫ কিলোমিটার সমুদ্র চ্যানেল অরক্ষিত হয়ে পড়েছে। এ সমুদ্র সৈকতটি সরাসরি বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত থাকায় মালয়েশিয়া মানব পাচারের নিরাপদ রোড হিসাবে ব্যবহার করছে পাচারকারীরা। বিশেষ করে উখিয়ার কুতুপালং ও টেকনাফের নয়াপাড়া শরনার্থী ক্যাম্প থাকায় ক্যাম্প ভিত্তিক একাধিক দালাল চক্র মালয়েশিয়া মানব পাচারের সাথে সরাসরি জড়তি রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। থানা পুলিশ মাঝে মধ্যে অভিযান পরিচালনা করে কিছু কিছু দালাল আটক করতে সক্ষম হলেও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার লোকজনের ভুমিকা নিস্ক্রিয় থাকায় মানব পাচার অপ্রতিরোধ্য হয়ে পড়েছে। এ ছাড়াও মানব পাচার প্রতিরোধে সরকার মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ প্রজ্ঞাপন আকারে জারী করলেও উখিয়ায় এ আইনের কার্যকারিতায় সফলতা আসেনি । সচেতন মহলের মতে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের যথাযথ প্রয়োগ এবং পাচারের সাথে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনলে মানব পাচার প্রতিরোধ সম্ভব হবে।
উখিয়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্যমতে মালেয়েশিয়া মানব পাচারের সাথে প্রায় ৮৭ জন দালাল জড়িত রয়েছে। টেকনাফের লেদা ক্যাম্পের মৃত আব্দুল গফুরের ছেলে নুর হোছন (২৪), মৃত জমির হোসনের ছেলে মোঃ নাগু (৩৫), নাজির পাড়া গ্রামের মৃত মনি উল্লাহর ছেলে কামাল (৩০), কুতুপালং শরনার্থী ক্যাম্পের আলী আহম্মদের ছেলে দিল মোহাম্মদ (৩৮), আমিন উল্লাহ প্রঃ নাগুর ছেলে মোঃ ফারুক (১৯), শামশুল আলমের ছেলে জোবাইর হোসেন (২০), কক্সবাজার কালুর দোকান এলাকার রোহিঙ্গা মোঃ জুহারের ছেলে মনজুর আহম্মদ (১৮), মৃত কালা মিয়ার ছেলে কাশেম (৪০), জাহিদ হোছনের ছেলে আবুল কালাম (২৬), চট্টগ্রাম কর্ণফুলি চিরার টেক গ্রামের রোহিঙ্গা মোঃ আজিম (৩৬), উখিয়ার রূপপতি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে জমির মিয়া, গফুর মিয়া (৩৮)। তারা ২০১২ সালের ১২ নভেম্বর রাত ১টায় উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের রূপপতি গ্রামের মৃত ইসলাম মিয়ার ছেলে আব্দুল গফুর (৩৮) এর বাড়ীতে মালয়েশিয়া আদম পাচার করার জন্য লোকজন জড়ো করলে তৎকালীন ইনানী পুলিশ ফাঁড়ির পুলিশ ধাওয়া করে ৯ জন দালাল কে গ্রেপ্তার করে। এ ব্যাপারে ইনানী পুলিশ ফাঁড়ির আই.সি মোঃ সাঈদ মিয়া বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন।
২০১২ সালের ২০ নভেম্বর রাতে জালিয়া পালং ইউনিয়নের বঙ্গোপ সাগরের তীরবর্তী উত্তর মাদারবুনিয়া ঘাট এলাকার ঝাউ বাগানে কুতুপালং শরনার্থী ক্যাম্পের সেকান্দরের ছেলে আবু ছৈয়দ (২৬), আবু ছিদ্দিক (৩০), চোয়াংখালী গ্রামের  শামশুল হকের ছেলে ছলিম উল্লাহ (৩০), মাদারবুনিয়া গ্রামের শফিকুর রহমানের ছেলে আব্দুল জলিল (২৫) মালয়েশিয়া পাচারের জন্য লোকজন জড়ো করলে ইনানী পুলিশ ফাঁড়ির পুলিশ ধাওয়া করে ২ জন দালাল কে গ্রেপ্তার করে। এ ব্যাপারে ইনানী পুলিশ ফাঁড়ির তৎকালীন আই.সি মোঃ সাঈদ মিয়া বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন।
২০১২ সালের ২৫ নভেম্বর রাতে জালিয়া পালং ইউনিয়নের ডেইল পাড়া মেরিণ ড্রাইভ সড়কস্থ জাগির হোসনের দোকানের পশ্চিম পাশ্বে সাগর পাড়ে জালিয়া পালং ডেইল পাড়া গ্রামের আব্দুস ছালামের ছেলে মোঃ আবু তাহের (৩৫), আহম্মদ হোছনের ছেলে জসিম উদ্দিন (২৮), রফিক উল্লাহ (৩০), রহমত উল্লাহ (৩২) কুতুপালং শরনার্থী ক্যাম্পের রোহিঙ্গা মৃত ফোরকান আহম্মদের ছেলে রবিউল আলম (২২) মালয়েশিয়া পাচারের জন্য লোকজন জড়ো করলে ইনানী পুলিশ ফাঁড়ির পুলিশ ধাওয়া করে ৩ জন দালাল কে গ্রেপ্তার করে। এ ব্যাপারে ইনানী পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক তৎকালীন মোঃ জয়নাল আবেদিন বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন।
গত ২০১২ সালের ২৯ নভেম্বর রাতে বঙ্গোপ সাগরের তীরবর্তী জালিয়া পালং ইউনিয়নের পশ্চিম সোনার পাড়া গ্রামের শামশুল আলমের ছেলে জালাল উদ্দিন (২৮), এর বাড়ীতে কুতুপালং শরনার্থী ক্যাম্পের মৃত ফারুক আহম্মদের ছেলে ছৈয়দ আমিন (২৭), হাছু মিয়ার ছেলে হামিদ হোসেন (২২), জাফর আহম্মদের ছেলে আরিফ উল্লাহ (২০), শফি উল্লাহর ছেলে ছৈয়দ কাশেম (১৯), কামাল হোছনের ছেলে রশিদ উল্লাহ (২০), উলা মিয়ার ছেলে মোঃ কালু (২০), সোনার পাড়া গ্রামের মির আহম্মদ প্রঃ মিরু বলির ছেলে মোঃ শফিউল আলম (৩০), নাজির হোছন প্রঃ নাজুর ছেলে জয়নাল আবেদিন (২৮), শামশুল আলমের ছেলে জালাল উদ্দিন (২৮) মালয়েশিয়া পাচারের জন্য লোকজন জড়ো করলে ইনানী পুলিশ ফাঁড়ির পুলিশ ধাওয়া করে ৬ জন দালাল কে গ্রেপ্তার করে। এ ব্যাপারে ইনানী পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক তৎকালীন মোঃ জয়নাল আবেদিন বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন।
২০১২ সালের ৫ ডিসেম্বর রাতে বঙ্গোপসাগরের তীরবর্তী জালিয়া পালং ইউনিয়নের দক্ষিণ মাদারবুনিয়াস্থ এল.জি.ই.ডি সড়কের পশ্চিম পার্শ্বে আব্দুল¬াহ এর সুপারী বাগানে টেকনাফের শাপলাপুর পুরান পাড়ার শফি উল্লাহর ছেলে আশিক উল্লাহ (২০), শহীদুল্লাহ (৩২), মৃত হাবিব উল্লাহর ছেলে শফি উল্লাহ (৬০),  মালয়েশিয়া পাচারের জন্য লোকজন জড়ো করলে ইনানী পুলিশ ঘটনাস্থলে হানা দেয়। এ সময় দালার ও মালেশিয়াগামী ছত্র ভঙ্গ হয়ে পালিয়ে যাওয়ায় চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ১ জন দালাল কে গ্রেপ্তার করে ও বিপুল পরিমান সরজ্ঞাম উদ্ধার করে। ব্যাপারে তৎকালীন ইনানী পুলিশ ফাঁড়ির আই.সি মোঃ সাঈদ মিয়া বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন।
গত ২০১৩ সালের ১১ মার্চ রাতে  জালিয়াপালং ইউনিয়নের সোনার পাড়া এস আলম হ্যাচারীর পার্শ্বে মেরিণ ড্রাইভ সড়কে সোনার পাড়া গ্রামের মৃত কাদের হোছন বৈদ্যর ছেলে নুরুল কবির (৪০), নুরুল কবিরের ছেলে  নুরুল আবছার (২০), বশির আহম্মদের ছেলে নজরুল ইসলাম (২৫), মোঃ ইলিয়াছের ছেলে সাগের আলী প্রঃ সাগর (৩০), নুরুল আলম মাঝি মোঃ আলম (৩৫), সোনাইছড়ি গ্রামের মোঃ সোলতান প্রঃ হাতী সোলতানের ছেলে জিয়াউল হক (৩৮), শফি আলম (৩৮), মালয়েশিয়া পাচারের জন্য লোকজন জড়ো করলে ইনানী পুলিশ ফাঁড়ির পুলিশ ধাওয়া করলে দালাল চক্র কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে তৎকালীন ইনানী পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক মোঃ জয়নাল আবেদিন বাদী হয়ে ৫ জনকে আসামী করে উখিয়া থানায় মামলা দায়ের করেন।
২০১৩ সালের ১৭ আগষ্ট রাত ১১ টায় মনখালী গ্রামের মোহাম্মদ হোছন প্রঃ ফেসুক্রুরী (৪৫) এর বাড়ীতে অভিযান চালিয়ে উখিয়া থানা পুলিশ ৩০ জন মালয়েশিয়াগামী লোকজন সহ ৪ দালাল কে আটক করে। আটককৃতরা হলেন, মনখালী গ্রামের বশরত আলীর ছেলে মোহাম্মদ হোছন প্রঃ ফেসুক্রুরী (৪৫), মৃত আব্দুর রহমানের ছেলে আব্দু রাজ্জাক (২৮), মোঃ ফয়সাল (৩২) ও মোহাম্মদ হোছন (৩৫)। এ ঘটনায় উখিয়া থানার তৎকালীন উপ-পরিদর্শক মোঃ ইব্রাহীম খলিল বাদী হয়ে মামলা দায়ের করেন।
২০১৩ সালের ২ নভেম্বর রাতে কক্সবাজার থেকে টেকনাফগামী চট্টমেট্টো- চ ১১-৫০৭৪, চট্টমেট্টো- চ ১১-৩৭৭৯, চট্টমেট্টো- চ ১১-৩৪৯৩ নং হাইয়েছ মাইক্রোবাসগাড়ী তল্লাশী করে ৩৬ জন ভিকটিম উদ্ধার করে ইনানী পুলিশ ফাড়ির পুলিশ। এ ঘটনায় মানব পাচারের সাথে সংশ্লিষ্ট টেকনাফ উপজেলার কাটাবনিয়া গ্রামের ছৈয়দ আহম্মদের ছেলে জাহাঙ্গীর আলম, মৃত লাল মিয়ার ছেলে মোঃ রফিক, আব্দুল মাজেদের ছেলে জাহাঙ্গীর আলম, মোজাহের মিয়া, যশোর ঝিকর গাছা গ্রামের আজিজুল (৩৮) নরসিংদীর চর আড়ালিয়া গ্রামের এমরান, মোমেন (৩৫), মাদারবুনিয়ার আব্দুল জলিল, লম্বরী পাড়ার বেলাল প্রঃ লাল বেলাল (৩৫), পশ্চিম সোনার পাড়ার জালাল উদ্দিন, চেপটখালীর ফয়েজ প্রঃ ফয়েজুর রহমান (৩৫) আবুল কালাম, মাগুরা জেলার শালিকা গ্রামের মোঃ ইসমাইলের ছেলে মোঃ হাকিম, কক্সবাজার ইসলামপুর গ্রামের আব্দু শুক্কুরের ছেলে নাসির প্রঃ নাসিজ্যা (৩২), রামু থানার খুনিয়া পালং গ্রামের আব্দুর রহমানের ছেলে মাহমুদুল হক (৩৫), মোঃ কালুর ছেলে নুরুল কবির বাদশা (৩৮), পশ্চিম সোনাইছড়ি গ্রামের বাদশা মিয়ার ছেলে মুজিবুল হক (৪০) দের বিরুদ্ধে তৎকালীন ইনানী পুলিশ ফাঁড়ির আই.সি মোঃ সাঈদ মিয়া বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন।
২০১৩ সালের ১৫ নভেম্বর রাতে ইনানী পুলিশ ফাড়ির তৎকালীন আইসি মোঃ সাঈদ মিয়ার নেতৃত্বে মাদারবুনিয়া জামাল মার্কেটের সামনে এলজিইডি সড়কের পশ্চিম পার্শ্বের খোলা জায়গা থেকে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার জন্য জড়ো হওয়া ১৩ জন ভিকটিমকে উদ্ধার করেন। এসময় পাচারের সাথে সংশ্লিষ্ট রামু থানার দারিয়ারদিঘি গ্রামের মৃত নজির আহম্মদের ছেলে মফিজুর রহমান (৩৫), উত্তর বড়বিল গ্রামের মৃত বোবা কালুর ছেলে মোঃ এরশাদ (২২) কে আটক করেছিলেন। এ ঘটনায় ইনানী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মোঃ বোরহান উদ্দিন বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন।
২০১৩ সালের ৯ ডিসেম্বর ইনানী পুলিশ ফাড়ির পুলিশ মোঃ শফিরবিল সমুদ্র চর এলাকায় অভিযান চালিয়ে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে ১৮ জন ভিকটিম উদ্ধার করেন। এ ঘটনায় মানব পাচারের সাথে সংশ্লিষ্ট মনখালী গ্রামের মৃত রহমত শরিফের ছেলে তোফায়েল আহম্মদ (২৭), মৃত নজির আহম্মদের ছেলে আব্দুল্লাহ (৩৩), চোয়াংখালী গ্রামের মৃত মোঃ হোছনের ছেলে মোঃ সাইফুল্লাহ ভুলু (৪০), ইমামের ডেইল গ্রামের মৃত মাহমুদুল্লাহ মেম্বারের ছেলে বেলাল (৩০), মোঃ শফির বিল গ্রামের মৃত খুইল্লা মিয়ার ছেলে মোঃ মোস্তাক (২৬), পশ্চিম সোনার পাড়া গ্রামের মৃত কাদির হোছন বৈদ্যের ছেলে নুর কবির (৫৫), ডেইল পাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে মোঃ শফিক সহ ৮ জনের বিরুদ্ধে তৎকালীন ইনানী পুলিশ ফাঁড়ির আই.সি মোঃ সাঈদ মিয়া বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন।
এছাড়াও মোহাম্মদ শফির বিল গ্রামের  মৃত ইসলাম মিয়ার ছেলে আব্দুস ছালাম (৩০), মৃত নুর আহম্মদের ছেলে জমির আহম্মদ (৩০), রামু এলাকার আশরাফ আলীর ছেলে মোস্তাক আহম্মদ (৪২), চোয়াংখালীর কালা মিয়ার ছেলে জাহেদ মেম্বার, মনখালীর মনির আহম্মদের ছেলে নুরুল আবছার প্রঃ ধইল্লা (৩৮), রূপপতির ইসলাম মিয়ার ছেলে আব্দুস ছালাম (৩৬), চেপটখালীর মোঃ শাকুরানের ছেলে আব্দুল জলিল (৩৫), মৃত ছৈয়দ করিমের ছেলে নবী হোছন (৪২), থাইংখালী আলতাজ আহম্মদ (৪০ সোনার পাড়ার সাদেক আলী (৫০), শাপলাপুর বাহার ছড়া গ্রামের শামশুল আলম প্রঃ বাঘ শামশু সহ জালিয়া পালং, সোনাইছড়ি, লম্বরী পাড়া, সোনার পাড়া, ডেইল পাড়া, ইনানী, রূপপতি, চোয়াংখালী, বোয়াংখালী, মাদার বুনিয়া ও মনখালী এলাকার একাধিক মানুষ মানব পাচারের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.