ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ কার্ডিফে বিশ্বকাপের দ্বাদশ ম্যাচ খেলতে শনিবার মাঠে নামবে বাংলাদেশ ও স্বাগতিক ইংল্যান্ড। উভয় দলেরই এটি তৃতীয় ম্যাচ। আগের দুই বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানো বাংলাদেশ চাইবে জয়ের ধারা অব্যাহত রাখতে। সে লক্ষ্যে ইংল্যান্ডের বিপক্ষে রক্ষণাত্মক কৌশল অবলম্বন করবে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে এমন তথ্যই দিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ কোন কৌশল অবলম্বন করবে এমন প্রশ্নে মাশরাফি বলেন, ‘ইংল্যান্ড যে ক্রিকেট খেলে ওদের সঙ্গে রক্ষণই হচ্ছে ইতিবাচক ক্রিকেট। ওরা গত চার বছরে দেখেন যেকোনো পরিস্থিতিতে আক্রমণাত্মক মানসিকতায় থাকে। সব সময়ই চায় সাড়ে তিন শ-চার শ রান করতে।’ তাই বলা যায় ইংল্যান্ডকে আটকাতে রক্ষণাত্মক কোশলই হবে বাংলাদেশের গেম প্লান।
আগের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে শেষ মূহুর্তে হেরে যায় বাংলাদেশ। কাল জিতে জয়ে ধারায় ফিরে আসতে চাইবে টাইগরারা। ইংল্যান্ডের বিপক্ষে আগের দুই বিশ্বকাপে জয়ের সুখস্মৃতি নিয়েই মাঠে নামবে তারা। এছাড়া কার্ডিফে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশে। অন্যদিকে গত চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ড বধও হয়েছিল এ মাঠে। তাই টাইগাররা নিজেদের পয়মন্ত ভেন্যু কার্ডিফে বিশ্বকাপে নিজেদের প্রিয় প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.