আজ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে কঠোর হচ্ছে সেনাবাহিনী

ওয়ান নিউজ ডেক্সঃ দেশের সকল স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখতে আজ (২ এপ্রি) থেকে কঠোর হচ্ছে সেনাবাহিনী। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান এই তথ্য জানিয়েছে।

বলা হয়, বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে দেশের সব স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টিনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে সেনাবাহিনী। সরকার প্রদত্ত নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

করোনাভাইরাসের ব্যাপক বিস্তার ঠেকাতে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে না বের হওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। বিদেশ ফেরত সবাইকে বলা হয়েছে কোয়ারেন্টিনে থাকতে।

সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ২৪ মার্চ থেকে সশস্ত্র বাহিনীও কাজ করছে। ৬২ জেলায় পাঁচ হাজারের বেশি সেনা সদস্য এখন কাজ করছেন।

শুরুতে মানুষের মধ্যে নির্দেশনা পালনের প্রবণতা দেখা দিলেও দুই-তিন পরই ঢিলেঢালাভাব্ দেখা যাচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.